× Banner
সর্বশেষ
বাংলাদেশকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল পদত্যাগের চূড়ান্ত প্রস্তুতিতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন: অন্তর্বর্তী সরকারের অধীনে নতুন বঙ্গভবন প্রধান কে? সক্রিয় মৌসুমি বায়ু: দেশজুড়ে ভারি বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা রাজপথে ছড়ানো গুজবে কান না দেয়ার আহ্বান মির্জা ফখরুলের: নির্বাচনি প্রতিশ্রুতি পালনে সরকার বদ্ধপরিকর দেশের বাজারে সোনার দামে বড় পতন: ভরিতে কমলো ৩৩২৪ টাকা ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল

বেনাপোল  সীমান্তে ২ কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ দুই পাচারকারী আটক

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১০ মে, ২০২৩
benapol

যশোরের শার্শা সীমান্তে পথে ভারতে পাচারের সময় ২ কেজি ৩০০ গ্রাম স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আটক দুই পাচারকারীর নওগাঁ জেলার মহাদেবপুর থানার রামচন্দ্রপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আমজাদ হোসেন (৩৪) ও যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের নওশের আলীর ছেলে বাবলুর রহমান (৩৬)। বুধবার (১০ মে) দুপুর দুইটার দিকে ২১ বিজিবি ব্যাােলিয়ানের বিশেষ একটি টহল দল বেনাপোল পোর্ট থানার খলশি বাজার এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের চালানসহ দুই পাচারকারীকে আটক করে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি দুই কেজি ৩০০ গ্রাম স্বর্ণসহ দুই পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে শার্শার পাচভুলোট সীমান্তে পথে ভারতে স্বর্ণের একটি চালান পাচার হবে।এ সংবাদে বিজিবি ওই সীমান্তে নজরদারি বৃদ্ধি করে। এক পর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি প্রাইভেটকার থেকে সন্দেহভাজন দুই যুবক পালিয়ে যাবার চেষ্টা করে। বিজিবি ধাওয়া দিয়ে তাদের ধরে ফেলে। পরে তাদের শরীর তল্লাশি করে অভিনব কায়দায় রাখা দুই কেজি ৩০০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করে। পাচারকারীদের শার্শা থানায় এবং উদ্ধারকৃত স্বর্ন সরকারের কোষাগারে জমা করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..