× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর উদ্দেশে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের খোলা চিঠি জনগণকে গর্জে ওঠার আহ্বান করেছেন জামায়াত আমির জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে ধারাবাহিকভাবে কাজ করছে সরকার -প্রতিমন্ত্রী অনিন্দ্য শিক্ষার্থীদের ক্লাস রুমে ফেরাতে সব করবে সরকার -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সিলেটে একসঙ্গে ১২৬ তরুণ-তরুণীর বিয়ে; খরচ ছাড়াই স্বপ্ন পূরণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন মানিকগঞ্জে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিনিধিদের সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠকে গুরুত্বপূর্ণ দিক বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত রয়েছে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বাণিজ্য সচিবের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রীর শোক প্রকাশ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৮ মে, ২০২৩
noakhali arrest

নোয়াখালীর সুধারাম থানার পুলিশ আত্মগোপনে থাকা হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে।

গ্রেফতার মাজহারুল ইসলাম ফরহাদ (৫৪) জেলার সদর উপজেলার পূর্ব এওজবালিয়া গ্রামের আবদুল হক মাওলানা বাড়ির মফিজ মিয়ার ছেলে।

সোমবার (৮ মে) দুপুরে আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।  এর আগে, গতকাল রোববার রাত সোয়া ১১টার দিকে প্রযুক্তির সহায়তায় খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, ২০০৩ সালে চট্টগ্রামের খুলশী থানার আমবাগান এলাকায় শফিউদ্দিন হত্যা মামলার মূল আসামি মাজহারুল ইসলাম ফরহাদ। ওই হত্যা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। আদালত থেকে সাজা পরোয়ানা ইস্যুর পর থেকে আসামি পলাতক হয়ে আত্মগোপন চলে যায়। আসামি নিজেকে রক্ষার জন্য নিজের নাম ও ঠিকানা পরিবর্তন করে জাতীয় পরিচয় পত্র তৈরী করে। নাম ও ঠিকানা পরিবর্তন করে দীর্ঘ দিন আত্মগোপনে থাকে। পরে তথ্য প্রযুক্তি ও র‌্যাব এর সহায়তায় সুধারাম মডেল থানার একদল পুলিশ চট্টগ্রামের খুলশী থানা এলাকা তাকে গ্রেফতার করে।


এ ক্যটাগরির আরো খবর..