× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

বুরকিনা ফাসোয় সন্দেহভাজন জিহাদিদের হামলায় ৪২ জন নিহত

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
burkina faso

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের হামলায় অন্তত ৩২ প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক ও ১০ সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে ৩৩ জন।

কর্মকর্তারা রোববার এ কথা জানিয়েছেন।

ওয়াহিগুয়া গভর্নরের এক বিবৃতিতে বলা হয়েছে, অরেমা গ্রামের কাছে শনিবার স্থানীয় সময় বিকেল চারটায় অজ্ঞাত সশস্ত্র লোকেরা সৈন্য ও বেসামরিক স্বেচ্ছাসেবকদের একটি বিচ্ছিন্ন দলের ওপর হামলা চালায়।

সেনাবাহিনী বলছে, এ হামলায় আট সৈন্য ও ৩২ স্বেচ্ছাসেবক নিহত হয়েছে। এছাড়া পাল্টা হামলায় অন্তত ৫০ সন্ত্রাসী নিহত হয়েছে। এদিকে রোববার কংগুসি অঞ্চলে সেনাবাহিনীর অপর এক বিচ্ছিন্ন দলের ওপর হামলায় দুই সৈন্য নিহত হয়েছে বলে একই সূত্র জানিয়েছে। এ সময়ে পাল্টা হামলায় প্রায় ২০ সন্ত্রাসী প্রাণ হারিয়েছে।

উল্লেখ্য, বুরকিনা ফাসোর সামরিক জান্তা বৃহস্পতিবার আল কায়েদা ও ইসলামিক স্টেট গ্রুপের সাথে জড়িত জিহাদিদের রক্তাক্ত হামলা মোকাবেলায় সব ধরনের সহযোগিতা দেয়ার লক্ষ্যে ‘সাধারণ সংহতি’ ঘোষণা করেছিল।


এ ক্যটাগরির আরো খবর..