যশোরের বেনাপোলে ১ কেজি গাঁজাসহ মিলন হোসেন (২২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ এপ্রিল) বিকালে বেনাপোল আমড়াখালী এলাকা থেকে তাকে আটক করে পোর্ট থানা পুলিশ।
আটক মিলন, পিতা-জুলফিকার আলী, গ্রাম-রঘুনাথাপুর, থানা-বেনাপোল পোর্ট, জেলা যশোর।
পুলিশ জানায়, মাদক বেচাকেনার গোপন খবরে, বেনাপোল পোর্ট থানা পুলিশ আমড়াখালী গ্রামস্থ বেনাপোল পৌরগেট সংলগ্ন সাগর স্টোরের সামনে ফুটপাতের উপর হতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।
এ ক্যটাগরির আরো খবর..