× Banner
সর্বশেষ
জুলাই বিপ্লবের চেতনায় কাল ভোট,জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজনৈতিক ইতিহাসে তাৎপর্যপূর্ণ অধ্যায় -প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচনে পাইকগাছায় প্রশাসনের সার্বিক নিরাপত্তায় স্বচ্ছতার সাথে ভোটাধিকার নিশ্চিত হবে নড়াইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ঝিনাইদহে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম যারা কেন্দ্র দখলের চেষ্টা করবে,তারাই ঝুঁকিতে আছে-র‍্যাব মহাপরিচালক নির্বাচনে নারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ টানা ছুটি শুরু-বন্ধ অফিস-আদালত, সচল থাকবে যেসব জরুরি সেবা

ডেস্ক

দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছুঁয়েছে ঢাকা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

আজ ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশের পয়লা বৈশাখে রাজধানী ঢাকার তাপমাত্র ছিল ৪০.২ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬০ সালের পরে ঢাকায় এটা দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। ১৯৬০ সালের এপ্রিলে ঢাকায় তাপমাত্রা উঠেছিল ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে; সেটা রেকর্ড শুরুর পর থেকে সর্বোচ্চ। এবারের বৈশাখের প্রথম দিনটি ঢাকার তাপমাত্রার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বৃষ্টিহীন চৈত্রের তপ্তদিন পেরিয়ে বৈশাখের প্রথম দিনেই দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছুঁয়েছে ঢাকা। প্রায় দুই সপ্তাহ ধরে টানা তাপপ্রাহের মধ্যে শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছে ৪০.২ ডিগ্রি সেলসিয়াস।

স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতেই ৪৫.১ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল সর্বোচ্চ তাপমাত্রা, যা দেশে এ যাবৎকালের রেকর্ড।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, “বাংলাদেশ এপ্রিল উষ্ণতম মাস। দেশের প্রায় সর্বত্র এখন তাপপ্রবাহ বিরাজ করছে। টানা ১১ দিন ধরে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এরমধ্যে তিন দিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

“একটানা অনেকদিন ধরে বৃষ্টি নেই। বাতাসে জলীয়বাষ্পও নেই। এমন পরিস্থিতিতে তাপমাত্রা বেড়েই চলছে। আরও দুয়েকদিন এমন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।”

বাতাসে তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসকে বলা হয় মাঝারি আর ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। এরপর ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।

তিনি আরও জানান, ১৬-১৭ এপ্রিলের দিকে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে, বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। তবে গরমের এই দাপট অব্যাহত থাকবে। তবে সপ্তাহের শেষে বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে। এপ্রিলের শেষে ভারি বর্ষণেরও আভাস রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..