× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

মধুখালী প্রতিনিধি

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আড়পাড়া ইউনিয়নে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
sheikh hasinar upohar

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এ্যাডঃ লিয়াকত শিকদার আয়োজনে আড়পাড়া ইউনিয়নের দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ই এপ্রিল-২৩) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান ফরিদপুর -১আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাডঃ লিয়াকত শিকদার।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখা হাসিনার নির্দেশ মেনে গরিবদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।প্রধানমন্ত্রীর প্রতিটি সময়োপযোগী পদক্ষেপের ফলে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছ। তাই শেখ হাসিনার প্রতিটি নির্দেশ আমাদেরকে মেনে চলতে হবে। তাহলে বাংলাদেশ পথ হারাবে না সকল প্রকার উন্নয়ন সম্ভব। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনার নির্দেশনা মেনে আমাদেরকে কাজ চালিয়ে যেতে হবে।

এ ছাড়া আরও বক্তব্য দেন আড়পাড়া ইউনিয়নের সহ-সভাপতি বাবর আলী শিকদার, সাধারন সম্পাদক আঃ রউফ মৃধা, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল-মামুন।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক আতিয়ার রহমান মিয়া, বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাহাদুল আক্তার তপন, মধুখালী সরকারী আইন উদ্দিন কলেজের সাবেক জিএস, শাহরিয়ার রুমি রনি, যুবলীগের মৃধা মাহফুজুর রহমান, সেলিম রহমান সুমন, রেজা শিকদার, সমাজসেবক শহিদুল ইসলাম, ছাত্রলীগের শেখ আকাশ সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন আড়পাড়া ইউনিয়নের বারবার নব-নির্বাচিত চেয়ারম্যান বদরুজ্জামান বাবু ও সঞ্চালনায় ছিলেন আড়পাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিদ্যুৎ শিকদার ।


এ ক্যটাগরির আরো খবর..