× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মেরামতে ২০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
world bank

ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মেরামত করতে বিশ্বব্যাংক ২০ কোটি ডলার অনুদান ঘোষণা করেছে। ওয়াশিংটনে আর্থিক প্রতিষ্ঠাসটির নেতাদের সঙ্গে যুদ্ধ-বিধ্বস্ত দেশটির কর্মকর্তাদের বৈঠকে ব্যাংক এই প্রতিশ্রুতি দিয়েছে। এক বিবৃতিতে বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি বলেছে, রাশিয়া শরৎ ও শীতের মাসগুলোতে তার প্রতিবেশীর ওপর হামলায় ইউক্রেনের ৫০ শতাংশেরও বেশি বিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। এটি উল্লেখ করা হয়, ইউক্রেনের পূর্বাঞ্চলে ভয়ংকর লড়াইয়ে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই তহবিল ইউক্রেন রিলিফ, রিকভারি, রিকনস্ট্রাকশন অ্যান্ড রিফর্ম ট্রাস্ট ফান্ডের (ইউআরটিএফ) মাধ্যমে সরবরাহ করা হচ্ছে, লক্ষ্য ছিল প্রকল্পের পরিধি প্রসারিত করে অংশীদারদের কাছ থেকে ৩০ কোটি ডলার পর্যন্ত অতিরিক্ত অর্থায়ন।’ বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না ব্জাডে বলেছেন, ‘বিদ্যুৎ অবকাঠামো গত বছরে ১১ বিলিয়ন ডলারের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এটি ইউক্রেনে সবচেয়ে জরুরি সহায়তার গুরুত্বপূর্ণ ক্ষেত্র।’

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার আগ্রাসনের পর থেকে বিশ্বব্যাংক ইউক্রেনের জন্য ২৩ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করেছে, এখন পর্যন্ত ২০ বিলিয়ন ডলার বিতরণ করা হয়েছে। বিশ্বব্যাংকের এই ঘোষণাটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সদর দফতরে ইউক্রেনের বিষয়ে একটি গোলটেবিল বৈঠকের ঠিক আগে এসেছে। বৈঠক চলাকালীন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভিডিও লিঙ্কের মাধ্যমে অংশীদারদের তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং আরও সমর্থনের জন্য অনুরোধ করেন।

জেলেনস্কি বলেন, ‘যা ধ্বংস হয়ে গেছে তা পুননির্মাণের মাধ্যমে, আমরা সন্ত্রাসের লক্ষ্যকে পরাজিত করি, আমরা স্বাভাবিক জীবন ফিরিয়ে দিই।’  আইএমএফ গত ৩১ মার্চ ঘোষণা করেছে,  তারা ইউক্রেনের জন্য ১৫.৬ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে। এটি একটি ১১৫ বিলিয়ন ডলারের সামগ্রিক সহায়তা প্যাকেজ তহবিলের অংশ।


এ ক্যটাগরির আরো খবর..