× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

সুদানের দারফুরে সংঘর্ষে ২৪ জন নিহত

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
sudan

সুদানের দারফুর অঞ্চলে আরব ও অনারব গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছে। এছাড়া সংঘর্ষে কয়েক ডজন বাড়িঘর পুড়িয়ে দেয়াসহ হাজার হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে।

একজন কর্মকর্তা জানান, পশ্চিম দারফুরের রাজধানী জেনেইনা থেকে ১৮৫ কিলোমিটার দূরে ফোরো বারাংগা শহরে আরব উপজাতি গ্রুপ ও মাসালিত অনারব গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

ফোরো বারাংগা কমিউনিটি কাউন্সিলের মোহাম্মদ হোসেইন তিমান বলেছেন, উভয়পক্ষে নিহতের সংখ্যা ২৪ জনে দাঁড়িয়েছে। শনিবার এ সংঘর্ষ শুরু বলে তিনি জানিয়েছেন। এ সহিংসতার কারনে পশ্চিম দারফুরে কর্তৃপক্ষ রাত্রিকালিন কারফিউ এবং মাসব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছে। তিনি আরো বলেছেন, গত কয়েকদিনে নিরাপত্তা বাহিনীকে সেখানে পাঠানো হয়েছে। বুধবার নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংঘর্ষকালে ফোরো বারাংগা এলাকায় ৫০টি বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া প্রায় ২০ হাজার লোককে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। জাতিসংঘের কোঅর্ডিনেশন অব হিউম্যানিটেরিয়ান এফেয়ার্স বিষয়ক কার্যালয়(ওসিএইচএ) এ কথা জানিয়েছে। ওসিএইচএ আরো বলেছে, গতবছর সুদানে এ ধরনের সংঘর্ষে প্রায় ৯শ লোক নিহত এবং প্রায় তিনলাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..