× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

কাতার-বাহরাইন সম্পর্ক পুন:প্রতিষ্ঠা

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
ater-bahrain

কাতার ও বাহরাইন বুধবার রাতে ঘোষণা দিয়েছে, তারা তাদের দীর্ঘদিনের কূটনৈতিক দ্বন্দের অবসান ঘটিয়ে সম্পর্ক পুন:প্রতিষ্ঠা করার ব্যাপারে সম্মত হয়েছে।

২০১৭ সালে বাহরাইন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত মিশরের সাথে যোগ দিয়ে কাতারের উপর কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং পারস্পরিক প্রতিদ্বন্ধীতায় জড়িয়ে পড়ে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সৌদি আরবে উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদর দপ্তরে এক আলোচনায় পুনর্মিলনের বিষয়ে চুক্তি হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, প্রতিবেশি দেশগুলো জাতিসংঘ সনদের নীতিমালা অনুযায়ী বাহরাইন ও কাতারের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুন:প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, দুই পক্ষ নিশ্চিত করেছে যে, এই পদক্ষেপ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং উপসাগরীয় ঐক্য ও সংহতি বাড়ানোর লক্ষ্যে পারস্পরিক ইচ্ছা থেকে গ্রহণ করা হয়েছে। এদিকে বাহরাইনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একই ধরনের বিবৃতি প্রকাশ করা হয়েছে।

কাতার এই অঞ্চলে চরমপন্থী সংগঠনগুলোকে মদদ দিচ্ছে এবং তারা ক্রমেই ইরানের দিকে ঝুঁকে পড়ছে এমন অভিযোগ তুলে ২০১৭ সালে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর দেশটির বিরুদ্ধে অবরোধ আরোপ করেছিল।


এ ক্যটাগরির আরো খবর..