× Banner
সর্বশেষ
নবীগঞ্জে তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে  জরিমানা আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৩ এপ্রিল বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী

মাহমুদ খান, সিলেট প্রতিনিধি

সিলেটে হোটেলে বসে মাদক সেবন, আটক ৬

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
hotele madok

মাহে রমজানেও সিলেটের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ চলছে। আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ বন্ধের অভিযানে নগরীর শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন আবাসিক হোটেলে বসে মাদক সেবনকালে ৫ যুবক ও হোটেল ম্যানেজারকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

বুধবার (১২ এপ্রিল) ভোররাত ৩টার দিকে দরগা বাজার এলাকার নিউ জালালি হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিলেটের বিয়ানীবাজারের পাতন গ্রামের আইনুল মিয়ার ছেলে ইজ্জল (২৪), একই উপজেলার নয়াগ্রামের হরিদাসের ছেলে লিটন দাস (২৫), মোল্লাপুর গ্রামের লতিফ মিয়ার ছেলে আফজল (৩০), গোলাপগঞ্জের চন্দনপুর গ্রামের নরজুল মিয়ার ছেলে রফিক (২৮), নগরের কাজীটুলার আক্তার হোসেনের ছেলে আশফাক (৩১) ও জকিগঞ্জ থানার মকদ্দস আলীর ছেলে নিউ জালালি হোটেলের ম্যানাজার রিপন মিয়া।

সিলেটের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ দরগা বাজারের নিউ জালালি হোটেলে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় ৬ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু মাদক জব্দ করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..