× Banner
সর্বশেষ
মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

ডেস্ক

আজ বুধবার জেনে নিন রাশি অনুসারে আপনার জন্য কি পরামর্শ

Kishori
হালনাগাদ: বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
আজকের রাশিফল
কোন রাশির বুধবার কেমন কাটবে

আজ বুধবার ১২ এপ্রিল রাশিফলঃ চন্দ্র দিনরাত ধনু রাশিতে সঞ্চার করবে। রাহু ও বুধ মেষ রাশিতে গোচর করবে। অন্য দিকে আজ মূল নক্ষত্র শেষে পূর্বাষাঢ় নক্ষত্রের সূচনা হবে। আজকের দিনটি কুম্ভ ও কন্যা রাশির জাতকদের জন্য শুভ ও ভাগ্যশালী প্রমাণিত হবে। দিনের শুরুতেই জেনে নিন রাশি অনুসারে আপনার জন্য কি পরামর্শ।

মেষ রাশিফল (Aries Horoscope)​: মেষ রাশির জাতকরা আজ সারাদিন অত্যন্ত ব্যস্ত থাকবেন। ব্যবসায়িক ক্ষেত্রে এমন কিছু পরিকল্পনা তৈরি করবেন, যার দ্বারা ভবিষ্যতে লাভান্বিত হতে পারেন। পাশাপাশি এমন কিছু কাজ করবেন, যার ফলে আপনার আত্মসম্মান বাড়বে। এর ফলে বিশেষ ভাবে লাভান্বিত হবেন মেষ রাশির জাতকরা। পরিবারের কোনও সদস্য আপনাকে সুসংবাদ দিতে পারেন। এর ফলে আপনার জীবনে আনন্দ দেখা দেবে। ব্যবসায় অন্যান্যদের প্রতি আপনার দৃষ্টিভঙ্গী পাল্টে যেতে পারে। ব্যবসার গতি বৃদ্ধি হবে, যার ফলে আনন্দের পরিবেশ থাকবে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৬৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। কোনও অসহায় ব্যক্তিকে চাল দান করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​: বৃষ রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। আজকের দিনটি আপনার বিশেষ উন্নতি হবে। আপনাদের মান-সম্মান ও প্রতিষ্ঠা বৃদ্ধি হবে। অর্থ উপার্জনের উদ্দেশে যে কাজ করবেন, তাতে লাভ অর্জন করতে পারবেন। ব্যবসায়ীরা লাভান্বিত হবেন। অর্থ লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। ব্যবসায় নতুন অংশীদারদের সঙ্গে সাক্ষাৎ হবে, এটি আপনাকে সাফল্যের পথে এগিয়ে দেবে। রাজনৈতিক ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে। আপনি প্রশংসিত হবেন। জীবনসঙ্গীর পরামর্শে ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারেন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৭২ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। শিব মালা জপ করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​: মিথুন রাশির জাতকদের আজকের দিনটি অত্যন্ত দৌড়ঝাপের মধ্যে কাটবে। ব্যবসার কারণে যাত্রায় যেতে পারেন। এতে সাফল্য লাভ করতে পারবেন মিথুন রাশির জাতক। সন্তানের কাজে আনন্দিত হবেন। আদালতে কোনও মামলা চললে, তার মীমাংসা হবে। পরিবারের সমস্ত সদস্যের সঙ্গে সম্পর্ক মধুর হবে। সন্ধ্যা নাগাদ সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। এর ফলে আপনাদের মনে আনন্দ থাকবে।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৯৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। তুলসীকে নিয়মিত জল অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলিত করুন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​: কর্কট রাশির জাতকদের আজ নিজের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। অত্যধিক দৌড়ঝাপের কারণে স্বাস্থ্য অবনতি হতে পারে। তাই সতর্ক হন। খাওয়া-দাওয়ায় যত্ন নিন। পারিবারিক বিষয়ে মা-বাবার পরামর্শ নেবেন। এর ফলে আপনার অবসাদ কমবে। সন্তানের ভবিষ্যতের কারণে চিন্তিত থাকবেন। ছাত্র-ছাত্রীরা বরিষ্ঠদের সহযোগিতা কামনা করবেন। ব্যয় বাড়বে। আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছু টাকা খরচ করতে হতে পারে।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৯৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। ১০৮ বার বিষ্ণু নাম জপ করুন।

সিংহ রাশিফল (Leo Horoscope)​: সিংহ রাশির জাতকদের দিনটি পরিবারের জন্য খুব ভালো। পরিবারে সুখ-সমৃদ্ধি ভরে থাকবে। সন্ধ্যাবেলা পরিবারের ছোট সদস্যদের সঙ্গে হাসিঠাট্টায় কাটিয়ে দেবেন। আপনাদের বাড়িতে কোনও অতিথি আগমন হতে পারে। ব্যবসায় সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন। একাগ্রতার সঙ্গে যে কাজ করবেন, তাতে সফল হবেন এই রাশির জাতকরা। চাকরি ও ব্যবসায় নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে সিংহ রাশির জাতকদের। ভাষায় মাধুর্য বজায় রাখলে কাজে সাফল্য লাভ করতে পারবেন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। ব্রাহ্মণকে দান দিন।

কন্যা রাশিফল (Virgo Horoscope): ​কন্যা রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। দান-পুণ্যের কাজে মনোনিবেশ করবেন। সমাজে আপনার কাজ সম্মানিত হবে। ভাই-বোনের সহযোগিতা ও সান্নিধ্য লাভ করবেন। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। ব্যবসায় নতুন চুক্তি চূড়ান্ত হতে পারে। সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা করে থাকলে তার সমস্ত দিক ভালো ভাবে যাচাই করে নিন। তা না-হলে সমস্যায় জড়াবেন।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৭৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে। চন্দনের তিলক লাগান।

তুলা রাশিফল (Libra Horoscope)​: তুলা রাশির জাতকদের আজকের দিনটি ভালো কাটবে। বাবার পরামর্শে সন্তান সংক্রান্ত যে কোনও সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্ত আপনার জন্য অত্যন্ত লাভজনক প্রমাণিত হবে। কর্মক্ষেত্রে নিজের প্রশংসা শুনবেন এই রাশির জাতক-জাতিকারা। চাকরি ও ব্যবসায় আয়ের নতুন উৎস পাবেন। ভাইয়ের কাছ থেকে টাকা ধার নিতে পারেন। জীবনসঙ্গীর জন্য কোনও উপহার কিনতে পারেন এই রাশির জাতক। সন্ধ্যা নাগাদ বন্ধুদের সঙ্গে পিকনিক করে সময় কাটাবেন।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য ৯৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সাদা রেশমী পোশাক দান করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​: বৃশ্চিক রাশির জাতকদের সমস্ত কাজে সতর্কতা অবলম্বন করতে হবে। বিরোধীরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। পরিবারে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি হবে। সুখ-সাধনে বৃদ্ধি হতে পারে। চাকরিজীবীরা নিজের প্রকল্পে সাফল্য লাভ করতে পারবেন। কোনও বিশেষজ্ঞের পরামর্শ আপনার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভাইয়ের স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকবেন।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। শনির দর্শন ও তাঁকে তেল নিবেদন করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​: ধনু রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। হঠাৎই বিপুল পরিমাণে ধন লাভ করতে পারেন। এর ফলে আপনাদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ভবিষ্যতের চিন্তা কমবে। সন্তানের ভবিষ্যৎ সম্পর্কে কোনও কঠিন সিদ্ধান্ত নিতে পারেন। চাকরিতে বিবাদ উৎপন্ন হতে পারে। তা এড়িয়ে যান, তা না-হলে আইনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন। মায়ের তরফে ধন লাভের সম্ভাবনা রয়েছে।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সংকটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​: মকর রাশির জাতকদের আজকের দিনটি ব্যস্ততায় কাটবে। কিন্তু তা সত্ত্বেও জীবনসঙ্গীর জন্য সময় বের করতে পারবেন, এর ফলে তাঁদের মুখে হাসি ফুটবে। দুপুরের মধ্যে নিজের আটকে থাকা সমস্ত কাজ পুরো করে নিন। তা না-হলে এটি আপনাদের জন্য ক্ষতিকর প্রমাণিত হবে। শ্বশুরবাড়ির তরফে সম্মান লাভ করবেন। কর্মক্ষেত্রে সকলে আপনার প্রতি প্রসন্ন থাকবেন।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৮৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। প্রতি রাতে শেষ রুটি কালো কুকুরকে খাওয়ান।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​: কুম্ভ রাশির জাতকরা আজ ভাগ্যের সঙ্গ পাবেন। কোনও সম্পত্তিতে লগ্নির জন্য আজকের দিনটি খুব ভালো। ভাগ্য আপনাকে সাহায্য করবে। সন্তানের তরফে কোনও সুসংবাদ পেতে পারেন। আবার বন্ধুদের কাছ থেকেও কোনও উপহার পেতে পারেন এই রাশির জাতক। মায়ের স্বাস্থ্যের প্রতি চিন্তিত থাকবেন। তাই তাঁদের বিশেষ যত্ন নিন। ব্যবসায়িক যাত্রার দ্বারা লাভ হবে। পরীক্ষার প্রস্তুতির জন্য ছাত্র-ছাত্রীদের কাছে পিঠে যাত্রা করতে হতে পারে।

এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ ৭৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। কৃষ্ণকে মাখন মিশ্রীর ভোগ নিবেদন করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​: মীন রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো। আপনাদের সমস্ত মনস্কামনা পূরণ হবে। পরিবারে বিবাহযোগ্য কোনও সদস্য থাকলে তাঁদের বিয়ের প্রস্তাব আসতে পারে। সন্ধ্যা নাগাদ পরিজনদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। সামাজিক ও ধর্মীয় কাজে আপনার রুচি বাড়বে। পরিবারে কোনও শুভ অনুষ্ঠান হতে পারে। ব্যবসায় ভাইয়ের পরামর্শ নিতে ভুলবেন না। ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় শিক্ষকদের সহযোগিতা লাভ করবেন।
এই রাশির জাতকদের জন্য পরামর্শঃ আজ ৭৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। প্রথম রুটি গোরুকে খাওয়ান।


এ ক্যটাগরির আরো খবর..