× Banner
সর্বশেষ
ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না – অর্থমন্ত্রী সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী অপরাধীর কোনো দল নেই, দলের কেউ অপরাধে জড়ালে আইন হবে ১০ গুণ বেশি শক্তিশালী: প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে – অর্থমন্ত্রী হামের বিষয়ে তদন্ত কমিটি হবে – তথ্য উপদেষ্টা পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে – প্রধানমন্ত্রী আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩ বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি

ফের কাঁপলো জাপান-ইকুয়েডর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০১৬

ফের ভূমিকম্পে কেঁপে উঠলো এশিয়ার দেশ জাপান ও দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর।

বিকেল ও সন্ধ্যায় দেশ দু’টিতে এ ভূমিকম্প আঘাত হানে। ইকুয়েডর উপকূলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্পটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনেটে অনুভূত হয়। যার উৎপত্তিস্থল রাজধানী কোয়েটো থেকে ২০৫ কিলোমিটার পশ্চিমে, গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে।

দেশটিতে রোববারের ভূমিকম্পে ৩৫০ জনের মৃত্যু হয়েছে বলে সেদেশের সরকার জানিয়েছে।

অন্যদিকে, আবার নতুন করে ভূমিকম্প হয়েছে জাপানে। এবার মাত্রা ৫ দশমিক ৫। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৪১ মিনিট ৫৯ সেকেন্ডে দেশটিতে ফের ভূমিকম্প ‍অনুভূত হয়।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা-সিএসইএম জানিয়েছে, জাপানের তৃতীয় বৃহত্তম দ্বীপ হোনশুতে এই ভূমিকম্পের উৎপত্তি। ভূপৃষ্ঠ থেকে যা ১০ কিলোমিটার গভীরে। যা কুমামতো প্রদেশ থেকে ৩৯ কিলোমিটার উত্তর-পূর্বে।


এ ক্যটাগরির আরো খবর..