× Banner
সর্বশেষ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর – স্বরাষ্ট্রমন্ত্রী মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বিপদে পড়া বাংলাদেশির পাশে সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওআইসিভুক্ত দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ এক্সেলেরেট এনার্জির প্রেসিডেন্টের স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের সাক্ষাৎ উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর ভারতে পাচার হওয়া দুই বাংলাদেশি নারীকে বেনাপোল দিয়ে ফেরত আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না – অর্থমন্ত্রী সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী অপরাধীর কোনো দল নেই, দলের কেউ অপরাধে জড়ালে আইন হবে ১০ গুণ বেশি শক্তিশালী: প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দীন

নিজস্ব প্রতিবেদক

সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, সরকার ঘোষিত কর্মসূচির সফল বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে কাজ করার নির্দেশনা প্রদান করেন তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আজ সরকার ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে মন্ত্রণালয়ের যুগ্মসচিব ও তদূর্ধ্ব কর্মকর্তা এবং বিভিন্ন প্রকল্প পরিচালকদের সঙ্গে অনুষ্ঠিত এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সরকার ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি একটি অত্যন্ত জনকল্যাণমূলক ও গুরুত্বপূর্ণ উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত উন্নয়ন পরিকল্পনা এবং সরকারের দলীয় প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জনজীবনে ইতিবাচক পরিবর্তন আনাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

মন্ত্রী বলেন, জনগণের প্রতি সরকার অঙ্গীকারবদ্ধ এবং তা বাস্তবায়নে সকলের আন্তরিক ও পূর্ণাঙ্গ সহযোগিতা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় সরকারের এ কর্মসূচির সুফল জনগণের কাছে পৌঁছে যাবে।

তিনি বলেন, কর্মসূচির প্রতিটি কার্যক্রমের ন্যূনতম তথ্য-উপাত্ত ও প্রমাণ সংরক্ষণ করতে হবে, যাতে প্রয়োজনে জনগণের সামনে বাস্তব অগ্রগতি উপস্থাপন করা যায়। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান কী ধরনের সুবিধা পেয়েছে, সে বিষয়ে স্বচ্ছ তথ্য সংরক্ষণ ও প্রচারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সহজভাবে অবহিত করতে হবে। শুধু ওয়েবসাইটভিত্তিক তথ্য প্রদানের মধ্যে সীমাবদ্ধ না থেকে মাঠপর্যায়ে দৃশ্যমান ও জনবান্ধব তথ্যপ্রকাশ নিশ্চিত করতে হবে। বিশেষ করে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কর্মসূচির বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে হবে, যাতে জনগণ আস্থা ও বিশ্বাসের সঙ্গে সরকারের কার্যক্রম মূল্যায়ন করতে পারে।

তিনি আরও বলেন, একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক পরিবেশ গড়ে উঠলে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারবো-সরকারের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে এবং জনগণ তার সুফল পাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন, মন্ত্রণলয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের পরিচালকবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..