× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

পি আই ডি

চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক অধিকার -আবুল হাসানাত আবদুল্লাহ্

Kishori
হালনাগাদ: রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
abul hasanat abdullah

চিকিৎসা মানুষের অন্যতম মৌলিক অধিকার । প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অন্যতম বড় অর্জন হলো সাফল্যের সাথে কোভিড-১৯ নিয়ন্ত্রণ। বলেছেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্।

আজ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সেরালে স্থানীয় স্বাস্থ্য কর্মীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসানাত আবদুল্লাহ্ এসব কথা বলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, বর্তমান সরকারের চিকিৎসা শিক্ষার গুণগতমান উন্নয়ন হচ্ছে টেকসই উন্নয়ন কর্মপরিকল্পনার একটি অপরিহার্য অংশ। এসডিজি অর্জন এবং জনস্বাস্থ্য নিশ্চিতকরণে দেশের চিকিৎসা শিক্ষার সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।  তিনি বলেন, বৈশ্বিক মহামারি নভেল করোনা ভাইরাস মানব সভ্যতাকে ইতিহাসের এক চরম বিপর্যয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। এ মহামারির ক্রান্তিলগ্নে বর্তমান সরকার সীমিত সম্পদ ও সামর্থ দিয়ে পরিস্থিতি মোকাবিলা করেছে।

আবুল হাসানাত আবদুল্লাহ্ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গৃহীত পদক্ষেপসমূহ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। এতে করে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে।

তিনি বলেন, করোনাকালীন স্থানীয় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীগণ মানুষের জন্য স্মরণীয় স্বাস্থ্য সেবা দিয়েছেন। তিনি স্বাস্থ্য সেবার মান আরো সম্প্রসারণ ও গণমুখী করার পরামর্শ দেন। তিনি স্বাস্থ্যকর্মীদের সার্বিক কল্যাণে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতার আশ্বাস দেন।


এ ক্যটাগরির আরো খবর..