× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

মমতা ব‍্যানার্জী উদ্ভাবিত নতুন শব্দ ‘শুভনন্দন’

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
suvonondon mamata banerjee

গতকাল বুধবার শুভেচ্ছা জানাতে বাংলা ভাষায় একটি নতুন শব্দের সংযোজন করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছার শুভ এবং অভিনন্দনের নন্দন মিলিয়ে বাংলা ভাষায় নতুন শব্দ -‘শুভনন্দন’ সংযোজন করলেন তিনি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আপনাদের সবাইকে নব বৈশাখের শুভনন্দন জানাই। সবাই বলেন, শুভেচ্ছা বা অভিনন্দন। তাই শুভেচ্ছা আর অভিনন্দন মিলিয়ে শুভনন্দন হবে না কেন? আমি তাই এটা বললাম আজ।’

গতকাল মুখ্যমন্ত্রীর মুখে নতুন শব্দ শুনে অনুষ্ঠানে হাজির অনেকেই কৌতূহল প্রকাশ করেন। বিষয়টি ব্যাখ্যা করে মমতা বলেন, ‘নতুন নতুন শব্দের সৃষ্টি করতে হবে। অনেকে বলে শুভেচ্ছা। আমি বলি, শুভনন্দন। অর্থাৎ শুভেচ্ছা দিয়ে শুভ থাকুন। ভালো থাকুন।’

ভাষাবিদরা এটিকে ‘জোরকলম’ শব্দ হিসেবে ব্যাখ্যা করছেন। গতকাল বুধবার পূর্ব মেদিনীপুর জেলা সফরের তৃতীয় দিনে দিঘায় স্থানীয় প্রেস ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন মমতা। সেখানে সাংবাদিকদের শুভেচ্ছা জানাতে গিয়ে ‘শুভনন্দন’ শব্দটি ব্যবহার করেন তিনি। এদিকে আজ বৃহস্পতিবার পুরো দিঘা ‘শুভনন্দন’ পোস্টারে ছেয়ে গেছে। ইতোমধ্যেই এ শব্দের ব্যবহার শুরু হয়েছে।

রাজনীতির পাশাপাশি নানা বিষয়ে যে চর্চা করেন মমতা বন্দোপাধ্যায়, তা সবার জানা। পশ্চিমবঙ্গের বহু সামাজিক প্রকল্পের নাম মমতার দেওয়া। ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘চোখের আলো’র মতো প্রকল্পের পাশাপাশি ‘ভোরের আলো’, ‘উত্তীর্ণ’, ‘উত্তরকন্যা’র মতো পর্যটনক্ষেত্র কিংবা সচিবালয়ের নামও তিনি দিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলার অধ্যাপক রাজ্যেশ্বর সিনহা বলেন, ‘বহুদিন ধরেই জোরকলম বা হাইব্রিড শব্দের চল সব ভাষায়ই রয়েছে। ‘শুভনন্দন’ শব্দের কোনো ব্যবহার অতীতে দেখিনি। এই শব্দের ব্যবহারই পরবর্তীকালে এর জনপ্রিয়তা প্রমাণ করবে।’


এ ক্যটাগরির আরো খবর..