× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

ডেস্ক

মার্কিন সাংবাদিককে ‘অবিলম্বে মুক্তি’ দিন -ব্লিঙ্কেন

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
antony blinken

যুক্তরাষ্ট্রর পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রোববার রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক মার্কিন সাংবাদিককে ‘অবিলম্বে মুক্তি’ দেয়ার আহ্বান জানিয়েছেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সাথে ফোনালাপের সময় তিনি এ আহ্বান জানান। এক মুখপাত্র এ কথা জানিয়েছেন।

মুখপাত্র বেদান্ত প্যাটেল এক বিবৃতিতে বলেন, ব্লিঙ্কেন ‘এক মার্কিন সাংবাদিককে রাশিয়ার অপ্রত্যাশিতভাবে আটক করার বিষয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগের কথা জানিয়েছেন। মন্ত্রী তাকে অবিলম্বে মুক্তি দেওার আহ্বান জানান।’

ঐ বিবৃতিতে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের এ শীর্ষ কূটনীতিক আটক আমেরিকান নাগরিক পল হুইলানকেও মুক্তি দেয়ার জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছেন। ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, তাদের সংবাদপত্রে কর্মরত সাংবাদিক ইভান গারশকোভিচকে বুধবার রাশিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা আটক করে।


এ ক্যটাগরির আরো খবর..