× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

ডেস্ক

নতুন ‘বিশ্বব্যবস্থা’ নিয়ে কথা বলতে রাশিয়ায় এএনসি দলের কর্মকর্তারা

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২ এপ্রিল, ২০২৩
anc party in russia

দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন এএনসি দলের কর্মকর্তাদের রাশিয়া পাঠানো হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ‘বিশ্বব্যবস্থার পুনর্নিমাণ’ নিয়ে আলোচনার জন্যে তাদের সেখানে পাঠানো হয়। শনিবার এএনসি এ খবর জানিয়েছে।

দলটি আরো বলেছে, এএনসি’র দীর্ঘদিনের মিত্র ও রাশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়া পার্টির আমন্ত্রণে সফরটি অনুষ্ঠিত হয়েছে।
আলোচনায় নব্য ঔপনেশিকতা ও একমেরু বিশ্বের পরিণামের বিপরীতে বিশ্বব্যবস্থার পুননির্মাণের বিষয়টি অন্তর্ভূক্ত রয়েছে।

মস্কো দীর্ঘদিন ধরেই আফ্রিকান দেশগুলোর সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের চেষ্টা করছে। পুতিন শুক্রবার পশ্চিমা নিয়ন্ত্রণ কমাতে নতুন এক পররাষ্ট্র নীতিতে স্বাক্ষর করেছেন।

এনএনসি’র আন্তর্জাতিক সম্পর্ক কমিশনের প্রধান ওবেদ বাপেলা দলটির নেতৃত্ব দিচ্ছেন। দলটি বৃহস্পতিবার মস্কো পৌঁছেছে। রোববার পর্যন্ত তাদের থাকার কথা রয়েছে। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার সাথে রাশিয়ার কয়েক দশকের সম্পর্ক রয়েছে। বর্ণবাদ বিরোধী লড়াইয়ে ক্রেমলিন এএনসিকে সমর্থনের পর থেকে উভয়ের এ সম্পর্ক তৈরি হয়।


এ ক্যটাগরির আরো খবর..