× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

ডেস্ক

টেস্ট ও ওয়ানডে সিরিজের দৃঃস্মৃতি ভুলতে চায় শ্রীলংকা

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২ এপ্রিল, ২০২৩
sri lanka cricket

টেস্ট ও ওয়ানডে সিরিজে হারের দু:স্মৃতি ভুলে আজ স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে শ্রীলংকা। পক্ষান্তরে  টেস্ট ও ওয়ানডের মত টি-টোয়েন্টি সিরিজও জিততে চায় নিউজিল্যান্ড। অকল্যান্ডে বাংলাদেশ সময় ভোর ৭টায় শুরু হয়ে গেছে প্রথম টি-টোয়েন্টি।

এবার নিউজিল্যান্ড সফরের শুরুতেই দুই ম্যাচের টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে হারে শ্রীলংকা। দুই ফরম্যাটে সিরিজ হারের সাথে-সাথে আইসিসির দু’টি ইভেন্টে বড়সড় ধাক্কা খায় লংকানরা। টেস্ট সিরিজের আগে শ্রীলংকার সামনে সমীকরণ ছিলো, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচই জিততে হবে শ্রীলংকাকে। কিন্তু দুই টেস্টেই পরাজিত হয় লংকানরা। আবার আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে তিন ম্যাচই জিততে হবে শ্রীলংকাকে। কিন্তু ২-০ ব্যবধানে সিরিজ হারে লংকানরা।

টেস্ট-ওয়ানডে সিরিজে হার দুঃস্মৃতি টি-টোয়েন্টি দিয়ে ভুলতে চায় শ্রীলংকা। দলের অধিনায়ক দাসুন শানাকা বলেন, ‘এই সফরে এখনও কোন জয় পাইনি আমরা। এরমধ্যে সিরিজ হারে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও সুপার লিগেও নিজেদের লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছি। টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে চাই। টি-টোয়েন্টিতে আমরা ভালো দল। আশা করছি, এই ফরম্যাটে ভালো ক্রিকেট খেলতে পারবো।’

এ দিকে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার কারনে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডের মত টি-টোয়েন্টিতে খেলবেন না অধিনায়ক টিম সাউদি, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল এবং লুকি ফার্গুসন। দলকে নেতৃত্ব দিবেন টম লাথাম। শ্রীলংকার বিপক্ষে সিরিজে দুই নতুন মুখ চাঁদ বোয়েস ও হেনরি শিপলি। গেল সপ্তাহে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে অভিষেক হয় বোয়েসের।

শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ তিনটি দ্বিপাক্ষীক সিরিজেই জিতেছে নিউজিল্যান্ড। সিরিজ জয়ের ধারা অব্যাহত রাখার কথা জানালেন নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক লাথাম। তিনি বলেন, ‘টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের পর পুরো দলই আত্মবিশ্বাসী। এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য আমাদের। শ্রীলংকার বিপক্ষে সর্বশেষ তিন সিরিজেই জিতেছি আমরা। অতীতের সিরিজ জয়ও বাড়তি প্রেরণা দিচ্ছে আমাদের।’ টি-টোয়েন্টিতে ২০বারের দেখায় শ্রীলংকার জয় ৭টিতে এবং নিউজিল্যান্ড জিতেছে ১১টিতে। ১টি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়।

নিউজিল্যান্ড দল : টম লাথাম (অধিনায়ক), চাঁদ  বোয়েস, মার্ক চ্যাপম্যান, ম্যাট হেনরি, বেন লিস্টার, এডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, টিম সেফার্ট, হেনরি শিপলি, ইশ সোধি ও উইল ইয়ং।

শ্রীলংকা দল : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুসল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, কুশল পেরেরা, লাসিথ ক্রুসপুল্লি, সাদিরা সামারাবিক্রমা, নুওয়ানিন্দু ফার্নান্দো, ওয়ানিন্দু হাসরাঙ্গা, মহেশ থিকশানা, দুনিথ ওয়েলালাগে, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা, চামিকা করুণারতেœ, মাথিশা পাথিরানা, প্রমোদ মদুশান।


এ ক্যটাগরির আরো খবর..