× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

সুন্দরবনে কাঁকড়া ধরার সময় জেলের ওপর বাঘের আক্রমণ

Kishori
হালনাগাদ: বুধবার, ২৯ মার্চ, ২০২৩
সুন্দরবনে কাঁকড়া ধরার সময় জেলের ওপর বাঘের আক্রমণ

সুন্দরবনে কাঁকড়া ধরার সময় বাঘের আক্রমণে গুরুতর আহত জেলে। জানা গেছে জেলের নাম আব্দুল ওয়াজেদ গাজী (৪৫)।

মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ৯টার দিকে সাতক্ষীরা রেঞ্জের কাঁচিকাটা সংলগ্ন দারগাং খালে কাঁকড়া ধরার সময় এ ঘটনা ঘটে। তিনি উপজেলার ছোট ভেটখালী গ্রামে মৃত জব্বার গাজীর ছেলে।

আহতের ছোট ভাই লিয়াকত গাজী জানান, দারগাং খালে কাঁকড়া ধরার সময় হঠাৎ একটি হিংস্র বাঘ নৌকায় তার ভাইয়ের ওপর  ঝাঁপিয়ে পড়ে। এ সময় পাশে থাকা গরানের লাঠি দিয়ে বাঘটিকে তিনি উপর্যুপরি আঘাত করতে থাকেন। একপর্যায়ে বাঘটি তার ভাইকে ছেড়ে দিয়ে সুন্দরবনে পালিয়ে যায়। এ ঘটনায় তার ভাই পিঠ ও মাথার পেছনে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন।

মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অসীম মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষণ  (এসিএফ) এ,কে,এম ইকবাল হোসেন চৌধুরী বলেন, ওই জেলে বাঘের আক্রমণে আহত হয়েছেন বলে শুনেছি। তবে ওই জেলের সুন্দরবনে প্রবেশের বৈধ অনুমতি ছিল না।


এ ক্যটাগরির আরো খবর..