× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ডেস্ক

মহাখালী সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

Kishori
হালনাগাদ: সোমবার, ২৭ মার্চ, ২০২৩
শর্ট সার্কিটের আগুনে পুড়ল ১৭ দোকান

প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর রাজধানী মহাখালী সাততলা বস্তিতে ভোরবেলা লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করেছে ।

সোমবার (২৭ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর সকাল ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, সোমবার সকাল ৬টা ৪৭ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, আমাদের ৯টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট কাজ করে সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ফায়ার সার্ভিস জানায়, সোমবার সকাল ৬টা ৪৭ মিনিটে মহাখালী সাত তলা বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে সেখানে আরও ২টি ইউনিট যুক্ত করা হয়। মোট ৯টি ইউনিট প্রায় ১ ঘণ্টা ২২ মিনিট কাজ করে সাত তলা বস্তির আগুন নিয়ন্ত্রণে এনেছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে আগুনে বস্তির অনেক টিন-শেডের ঘর পুড়ে গেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর আসেনি।


এ ক্যটাগরির আরো খবর..