× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

স্টাফ রিপোর্টার

সংবাদযোদ্ধাদের উপর লাঠিচার্জে অনলাইন প্রেস ইউনিটির নিন্দা

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১৫ মার্চ, ২০২৩
pu jurnalist

সুপ্রীম কোর্টে সংবাদযোদ্ধাদের উপর লাঠিচার্জ-গালাগালি ও হামলার নিন্দা ও জড়িত পুলিশ-প্রশাসনের কর্তাদের বিভাগীয় বিচার দাবি করেছে অনলাইন প্রেস ইউনিটি।

ইউনিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কলামিস্ট মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুল অদুদ, বিকাশ রায়, এম লোকমান হোসাঈন, সাংগঠনিক সম্পাদক চন্দন সেনগুপ্ত প্রমুখ এক বিবৃতে বলেছেন, লাঠিচার্জে আহত এটিএন নিউজের রিপোর্টার জাবেদ আক্তার, আজকের পত্রিকার রিপোর্টার এসএম নূর মোহাম্মদ, জাগো নিউজের রিপোর্টার ফজলুল হক মৃধা, মানবজমিনের মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল্লাহ আল মারুফ, এটিএন বাংলার ক্যামেরাপার্সন হুমায়ুন, সময় টিভির ক্যামেরাপার্সন সোলাইমান স্বপন, ডিবিসির ক্যামেরাপার্সন মেহেদী হাসান মিম ও বৈশাখী টিভির ক্যামেরাপার্সন ইব্রাহিমের সুচিকিৎসা সরকারি অর্থায়নে করার পাশাপাশি সংবাদযোদ্ধাদের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ‘সংবাদকর্মী-সংবাদমাধ্যম নিরাপত্তা আইন’ প্রণয়ন করা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

১৫ মার্চ প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে অনলাইন প্রেস ইউনিটির পক্ষ থেকে আরো বলা হয়, আমাদের দেশে সংবাদমাধ্যম ও সংবাদযোদ্ধাদের প্রতি পুলিশ-প্রশাসনের কর্তারা শ্রদ্ধাবনত না হলে সারাদেশে সংবাদ বিরতি কর্মসূচি পালনের ডাক দেয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..