× Banner
সর্বশেষ
শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী ভরিতে ৩ হাজার বেড়ে স্বর্ণের বর্তমান দাম কত? উখিয়ায় সেহেরি খাওয়ার সময় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা অগ্রিম ট্রেনের টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ আজ রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আবহাওয়া মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী

ডেস্ক

আজ মঙ্গলবারের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
মঙ্গলবার আপনার রাশিফলে কী
আজ ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার রাশিফল (Horoscope Today) চন্দ্র শনির রাশি কুম্ভে সঞ্চার করছে।

আজ মঙ্গলবার ১৪ মার্চ ২০২৩ রাশিফলঃ চন্দ্র মঙ্গলের রাশি বৃশ্চিকে সঞ্চার করবে। এর ফলে চন্দ্র ও বৃহস্পতির মাঝে নবম পঞ্চম যোগ তৈরি হবে। পাশাপাশি আজ পুরো দিন জ্যৈষ্ঠা নক্ষত্রের প্রভাব থাকবে। এ ছাড়াও মঙ্গল মিথুন রাশিতে, শুক্র রাহুর সঙ্গে মেষ রাশিতে সঞ্চার করবে। এই গ্রহ পরিস্থিতির মাঝে আজকের দিনটি কোন রাশির কেমন কাটবে, কাদের সময় ভালো, কাদের খারাপ, আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন।

মেষ রাশিফল (Aries Horoscope)​: মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি মাঝারি ফলদায়ী। কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা যাবে, যার ফলে আপনার সহকর্মীদের মেজাজ খারাপ হবে। তবে নিজের বাণী ও ব্যবহারের মাধ্যমে পরিবেশ ভালো রাখতে সফল হবেন। পরিবারের কোনও সদস্যের স্বাস্থ্য নষ্ট হওয়ার ফলে কিছু সমস্যা দেখা দিতে পারে। প্রেম জীবনে অবসাদ থাকবে। দান-পুণ্যের কাজে ব্যয় করবেন। ছাত্ররা নিজের শিক্ষকের সামনে কথা পেশ করার সুযোগ পাবেন।
এই রাশির জাতকের জন্য পরামর্শঃ আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। প্রতিদিন সংকটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​: আজ বৃষ রাশির জাতকরা পরিজনদের সঙ্গে আনন্দ করবেন। দুপুর নাগাদ সন্তান বা ভাই-বোনের ভবিষ্যৎ সংক্রান্ত সুসংবাদ পাবেন। এর ফলে সমগ্র পরিবারে আনন্দ খেলে যাবে। দীর্ঘদিন ধরে কোনও কাজ অসম্পূর্ণ পড়ে থাকলে তা পূর্ণ করার সময় এসেছে। শ্বশুরবাড়ির তরফে সুসংবাদ পেতে পারেন। কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। সন্ধ্যা নাগাদ শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ ভাগ্য ৯২ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। সকালবেলা সূর্যকে তামার লোটায় জল নিবেদন করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​: মিথুন রাশির জাতকরা রোজগারে পরিবর্তনের পরিকল্পনা করে থাকলে, তাঁদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। নতুন সুযোগ পাবেন। বাবার আশীর্বাদ ও উচ্চাধিকারিকদের আশীর্বাদে কোনও মূল্যবান বস্তু বা সম্পত্তি লাভ করার ইচ্ছা পূরণ হবে। এর ফলে পরিবারের সমস্ত সদস্য আনন্দিত থাকবে। সাহিত্য ও শিল্প ক্ষেত্রে ছাত্ররা নিজের কেরিয়ার গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করতে পারেন। এতে তাঁরা সাফ্য লাভ করবেন। অর্থের অপচয় এড়িয়ে চলুন। ব্যস্ততা বাড়বে। তবে দাম্পত্য জীবনের জন্য সময় বের করা সম্ভব হবে।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গণেশ চালিসা পাঠ করুন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​: কর্কট রাশির জাতকরা তাড়াহুড়ো ও আবেগপ্রবণতায় কোনও সিদ্ধান্ত নেবেন না। তা না-হলে ভবিষ্যতে বড়সড় সমস্যা দেখা দিতে পারে। হঠাৎই প্রচুর পরিমাণে অর্থ লাভ করতে পারেন। এর ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। অসহায়দের সাহায্য করার ফলে মানসিক শান্তি লাভ করবেন। ব্যবসায়িক পরিকল্পনার গতি বাড়বে। বাবার স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। এর জন্য আপনার দৌড়ঝাপ বাড়বে। সন্ধ্যা থেকে রাজ পর্যন্ত মন্দির দর্শন, তীর্থ যাত্রায় যেতে পারেন।
এই রাশির জাতকের জন্য পরামর্শঃ  আজ ৭৩ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। গোরুকে গুড় খাওয়ান।

সিংহ রাশিফল (Leo Horoscope)​: সিংহ রাশির জাতকরা আজ নিজের স্বাস্থ্যের যত্ন নিন। বাইরের খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ রাখুন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতার মুখে পড়বেন। আটকে থাকা কাজ পূর্ণ হবে। ব্যবসার জন্য লাভজনক দিন। আজ নিজের কিছু পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে। তাই তাঁদের সঙ্গে পিকনিকে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। জীবনসঙ্গীর পরামর্শ ব্যবসার জন্য লাভজনক প্রমাণিত হয়েছে।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ ভাগ্য ৯৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বজরংবাণ পাঠ করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope): কন্যা রাশির জাতকরা ব্যবসায় সরকারি সহযোগিতা লাভ করবেন। পারিবারিক জীবনের সমস্যার সমাধান হবে। সৃজনশীল কাজে মনোনিবেশ করতে পারবেন। তবে পরিস্থিতির কারণে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে কন্যা রাশির জাতকদের। পারিবারিক জীবনে শুভ কর্ম হওয়ায় পরিবারের সমস্ত সদস্য আনন্দে থাকবেন। পড়ুয়ারা মনপ্রাণ দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। এই পরিশ্রম ও প্রচেষ্টা তাঁদের সাফল্য এনে দেবে।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ আজ ৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে। পিঁপড়েকে আটা খাওয়ান।

​তুলা রাশিফল (Libra Horoscope)​: তুলা রাশির জাতকরা কর্মক্ষেত্রে আয়ের নতুন উৎস পাবেন। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। বাণী জোরে বিশেষ সম্মান লাভ করবেন। এর ফলে আপনার বন্ধু সংখ্যাও বৃদ্ধি পাবে। কাজের দৌড়ঝাপের কারণে অসুস্থ হতে পারেন। তাই সতর্ক থাকতে হবে। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকরা আজ ভালো লাভ করতে পারেন। ব্যবসার জন্য নতুন পরিকল্পনা তৈরি করবেন।
এই রাশির জাতকের জন্য পরামর্শঃ ভাগ্য ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সূর্যকে অর্ঘ্য দিন।

​বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​: বৃশ্চিক রাশির জাতকরা প্রেম জীবনে উপহার পেতে পারেন। সন্ধ্যা নাগাদ কোনও বন্ধুর সঙ্গে দেখা হবে। যার ফলে আপনার সমস্ত ভেস্তে যাওয়া কাজ পূর্ণ হবে। এতে আপনার মনে আনন্দ থাকবে। পরিজনদের সঙ্গে দেখা হবে। তবে নিজের বাণীতে নিয়ন্ত্রণ রাখুন। কারণ বিপরীত পরিস্থিতির মুখে পড়তে পারেন। দৈনিক ব্যবসায়ীদের আর্থিক পরিস্থিতি মজবুত হবে। সম্মান ও যশ বৃদ্ধি হবে। সন্তানের ভবিষ্যতের জন্য কিছু অর্থ ব্যয় করতে পারেন। বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন। এই যাত্রা আপনার ব্যবসার জন্য লাভজনক।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ আজ ৬০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। দরিদ্র বস্ত্র ও ভোজন দান করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope): ধনু রাশির জাতকরা আজ পরিবারের জিনিসে অর্থ ব্যয় করতে পারেন। অর্থের লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। সরকারি কাজের জন্য আইন-আদালতের চক্কর লাগাতে হবে। তবে অবশেষে এতে সফল হবেন। বিরোধীরা মজবুত হবে, তবে তাঁরা আপনার কোনও ক্ষতিই করতে পারবে না। কোনও আত্মীয়ের কারণে অধীনস্থ কর্মচারীর অবসাদ বাড়তে পারে। মায়ের সঙ্গে কথা কাটাকাটি সম্ভব। পরে তাঁর রাগ ভাঙানোর চেষ্টা করুন।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৬৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। কৃষ্ণকে মাখন-মিশ্রীর ভোগ নিবেদন করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​: মকর রাশির জাতকরা সাবধানে কাজ করুন। তা না-হলে আঘাত পেতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে অনুকূল ফল লাভের ফলে মনে আনন্দ থাকবে। পারিবারিক জীবন ভালো কাটবে। মা-বাবার আশীর্বাদ পাবেন। আটকে থাকা টাকা কোনও বন্ধুর সাহায্যে ফিরে পেতে পারেন। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। ধর্মীয় কাজের মধ্যে সন্ধ্যা কাটাবেন। বাড়ির বাচ্চাদের সঙ্গে হইহুল্লোড় করবেন।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ ভাগ্য আজ ৭০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। যোগ প্রাণায়াম অভ্যাস করুন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​: কুম্ভ রাশির জাতকদের আজকের দিনটি কাজের দৌড়ঝাপে কাটবে। জীবনসঙ্গীর শরীরে ব্যথা হতে পারে, যার পিছনে অর্থ ব্যয় হবে এবং ব্যস্ততাও বাড়বে। তবে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের পরিকল্পনা করে থাকলে, সব দিক ভালো ভাবে যাচাই করে নিন। তা না-হলে লোকসান হতে পারে। শ্বশুরবাড়ির সঙ্গে বিবাদ বাঁধতে পারে। সন্ধ্যা নাগাদ ধর্মীয় কাজে ব্যস্ততা বাড়বে।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ ৭৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। শিব জপ মালা পাঠ করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​: মীন রাশির জাতকরা আজ অসম্পূর্ণ কাজ পূর্ণ করার সুযোগ পাবেন। বাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে, কোনও বরিষ্ঠ ব্যক্তির পরামর্শ নিতে ভুলবেন না। দাম্পত্য জীবনে আনন্দ দেখা দেবে। ব্যবসায় উন্নতি হবে, এর ফলে মনে আনন্দের ঢেউ উঠবে। ছাত্র-ছাত্রীরা মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন। সন্ধ্যা নাগাদ সুসংবাদ পেতে পারেন। পুরনো বন্ধুর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।

এই রাশির জাতকের জন্য পরামর্শঃ আজ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।


এ ক্যটাগরির আরো খবর..