× Banner
সর্বশেষ
কৃষিভিত্তিক শিল্প ও অ্যাগ্রো বিজনেসে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সরকারি দেবেন্দ্র কলেজের গৌরবময় ঐতিহ্যের কথা তুলে ধরলেন পর্যটনমন্ত্রী বাংলাদেশকে উদ্ভাবননির্ভর অর্থনীতিতে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রযুক্তিমন্ত্রী আবহাওয়ার সতর্কবার্তাবঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ২৭ জুলাই থেকে শুরু ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন, ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আদালতে রাষ্ট্রপ্রতির বিরুদ্ধে মামলা করা যায় না – স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শেষ হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’

ডেস্ক

‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ চুক্তি বাড়ানোর আহ্বান গুতেরেস ও জেলেনস্কির

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
guteress

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির  জেলেনস্কি ও সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বুধবার খাদ্য শস্য পরিবহন চুক্তি ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’-এর মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। চুক্তিটির মেয়াদ বর্তমানে ১৮ মার্চ পর্যন্ত বহাল রয়েছে। ইউক্রেনের সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এ কথা জানিয়েছে।

কিয়েভে গুতেরেসের সাথে এক বৈঠকের পর বক্তৃতাকালে জেলেনস্কি বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার উদ্যোগের গুরুত্বের ওপর জোর দেন।  জেলেনস্কি বলেন, ১৮ মার্চের পর ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের ধারাবাহিকতা পুরো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এদিকে গুতেরেস  ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ চুক্তি বহাল রাখাটা অতীব গুরুত্বপূর্ণ বলে তিনি মনে করেন উল্লেখ করে বলেন, এই চুক্তির অধীনে প্রায় ২৩ মিলিয়ন টন শস্য রপ্তানি করা হয়েছে,  যা বিশ্বব্যাপী খাদ্যমূল্য কমাতে সহায়তা করেছে।

রাশিয়া-ইউক্রেন সশস্ত্র সংঘর্ষের মধ্যেও বিশ্ব বাজারে খাদ্য সরবরাহ নিশ্চিত করতে ইউক্রেন ও রাশিয়াকে শস্য ও সার রপ্তানি করার অনুমোদন দিয়ে ২০২২ সালের ২২ জুলাই ইস্তাম্বুলে তুরস্ক ও জাতিসংঘ পৃথক নথিতে চুক্তিটি স্বাক্ষর করে। চুক্তিটির মেয়াদ   ১৯ নভেম্বর, ২০২২-এ শেষ হওয়ার পর, আরও ১২০ দিনের জন্য বাড়ানো হয়েছিল। গুতেরেস বারবার চুক্তির  মেয়াদ আরও বাড়ানোর আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..