× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের ইউএনও সাদিয়া ইসলাম পেলেন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
sadia islam

নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন । প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সৈয়দ মামুনুল আলম সোমবার (৬ মার্চ) স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।
নড়াইল জেলা প্রতিনিধি জানান, আগামী রবিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টায় ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে ”শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” পদক প্রদান করা হবে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলামকে ”শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” নির্বাচন করা হয়েছে।
আগামী ১২ মার্চ সকাল সাড়ে নয়টায় ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৩ এর উদ্বোধন ও প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ ও ২০২২ প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত হয়ে পদক গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। সাদিয়া ইসলাম এর আগে নড়াইল জেলা পর্যায়ে এবং খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নির্বাচিত হন। সাদিয়া ইসলাম যশোর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম নজরুল ইসলামের কন্যা। মাতা আলহাজ্ব জেবুন্নেসা খানম একজন সফল জননী।
সাদিয়া ইসলাম ২০২২ সালে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল নারী হিসেবে যশোর জেলার শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছিলেন। সাদিয়া ইসলাম ২০০৪ সালে যশোরের শার্শা পাইলট হাই স্কুল থেকে এসএসসি, ২০০৬ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তেকে শিক্ষা ও গবেষণা বিষয়ে অনার্স-মাস্টার্স করেন।
তিনি পঞ্চম শ্রেণীতে পড়াকালীন সময়ে উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন আবৃত্তি শিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে জাতীয় শিল্পকলা একাডেমীতে আয়োজিত কবিতা উৎসবসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সাদিয়া ইসলাম ২০১৪ সালে ৩৩তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে যোগদান করেন। যোগদানের পর নীলফামারী ও সাতক্ষীরা জেলায় সহকারী কমিশনার হিসেবে, দিনাজপুর জেলার বিরল, ও বোচাগঞ্জ উপজেলায় সহকারী কশিনার (ভূমি) এবং খুলনার তেরখাদা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০২১ সালের ৬ মে নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২১ সালের মে মাসে নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন।
এদিকে সাদিয়া ইসলাম জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হওয়ায় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা শুভেচ্ছা জানিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..