× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে পাওয়ার ট্রিলার চাপায় ব্যবসায়ীর মৃত্যু

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
noakhali

নোয়াখালীর সুবর্ণচরে ইটবাহী পাওয়ার ট্রিলার চাপায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত হৃদয় মজুমদার (৩০) উপজেলার ৭নং পূর্ব চরবাটার ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরমজিদ গ্রামের রাখাল মজুমদারের ছেলে এবং তিনি হাতিয়ার চেয়ারম্যান ঘাট বাজারের পূর্নিমা জুয়েলার্সের স্বত্ত্বাধিকারী ছিলেন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের চরজব্বার পুলিশ ফাঁড়ি সংলগ্ন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

বাসিন্দা দেলোয়ার হোসেন রাজু জানান, বিকেল ৪টার দিকে নিজ বাড়ি থেকে দুপুরের খাবার শেষে হাতিয়ার চেয়ারম্যান ঘাটে নিজের ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা করেন হৃদয়। যাত্রা পথে মোটরসাইকেলটি উপজেলার সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের চরজব্বার পুলিশ ফাঁড়ি সংলগ্ন ব্রিজের কাছে পৌঁছলে সামনে থাকা পাওয়ার ট্রিলারটি স্টার্ট বন্ধ হয়ে ব্রেকফেল করে। এতে ট্রাক্টরের পিছনে থাকা মোটরসাইকেলটি ট্রাক্টরের নিচে চাপা পড়লে হৃদয় ঘটনাস্থলেই মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেন চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ। তিনি বলেন, দুর্ঘটনার শিকার ট্রাক্টার ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনার পর চালক কৌশলে পালিয়ে যায়। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..