× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বাংলাদেশে ২৫-২৬ জুলাই ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম ও বিআইইআর সামিট ২০২৬

নোয়াখালী প্রতিনিধি

মা-মেয়েকে বেঁধে টিকটক: মূল হোতা গ্রেফতার

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
tiktok

নোয়াখালীর হাতিয়ায় মা ও মেয়েকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতনের ভিডিও করে টিকটকে ছড়িয়ে দেওয়ার ঘটনার মূল হোতা মো. জিল্লুর রহমানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আসামিকে বিচারিক আদালতে সোর্পদ করা হবে।  এর আগে, গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন। তিনি বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে ইদ্রিসদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিল একই বাড়ির জিল্লুর রহমানসহ কয়েকজনের। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝগড়া হয়। গত ৯ ফেব্রুয়ারি সকালে স্কুলে যাওয়ার সময় ইদ্রিসের দশম শ্রেণিপড়ুয়া মেয়ে কুসুম আক্তারকে জিল্লুর তার লোকজন নিয়ে এলোপাতাড়ি মারধর করে। কুসুমের চিৎকারে তার মা ঝুমুর এগিয়ে এলে তাকেও মারধর শুরু করে। একপর্যায়ে মা-মেয়েকে বেঁধে নির্যাতনের ভিডিও ধারণ এবং তা টিকটকে তাদের চোর হিসেবে উপস্থাপন করে ছেড়ে দেয়। পরে এ ঘটনায় গত বুধবার ২২ ফেব্রুয়ারি থানায় একটি মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা। মামলায় জিল্লুর রহমানকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা হিসেবে আরও তিনজনকে আসামি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..