× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি-আরিফ মোল্লা

ঝিনাইদহে কাভার্ড ভ্যানের চাপায় যুবক নিহত

ACP
হালনাগাদ: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
ঝিনাইদহে কাভার্ড ভ্যানের চাপায় যুবক নিহত

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর কলার হাট এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় মিলন ব্যাপারি (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আব্দুর ছাত্তার নামে আরও একজন আহত হন। শনিবার সকালে ঝিনাইদহ-মাগুরা সড়কের এ দূর্ঘটনাটি ঘটে।

মিলন ব্যাপারি ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। স্থানীয়রা জানায়, সকালে মিলন রাস্তার পাশে দাড়িয়ে ছিলেন।

সেমসয় চুয়াডাঙ্গাগামী সিমেন্ট বোঝাই একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। আহত আব্দুর ছাত্তারকে উদ্ধার করে মাগুরা হাসপাতালে ভর্তি করে।

ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মোঃ মিজানুর রহমান জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। চালক ও হেলপার পালিয়ে গেলেও কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..