× Banner
সর্বশেষ
কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ

নিজস্ব প্রতিবেদক

মেট্রোরেল যাত্রীসেবা শুরু করল উত্তরা সেন্টার স্টেশন

ACP
হালনাগাদ: শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩
মেট্রোরেল যাত্রীসেবা শুরু করল উত্তরা সেন্টার স্টেশন

আনুষ্ঠানিক উদ্বোধনের দুই মাস না পেরুতেই একে একে খুলে দেয়া হচ্ছে মেট্রোরেলের স্টেশন। এবার চালু হলো উত্তরা সেন্টার স্টেশন। এ নিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ৯টি স্টেশনের মধ্যে খুলল ৪টি।

গর্ব আর অহংকারের পদ্মা সেতুর পর বাঙালির আত্মবিশ্বাসের মুকুটে নতুন পালক যুক্ত করে স্বপ্নের মেট্রোরেল। যানজটে নাকাল রাজধানীবাসীর জন্য এ যেন এক জাদুর কাঠি। আনন্দটাও তাই স্বপ্ন ছোঁয়ার।

গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর ২৯ ডিসেম্বর থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হয় স্বপ্ন বাহন মেট্রোরেল। চালুর পর থেকে শুধু উত্তরা উত্তর অর্থাৎ দিয়াবাড়ি স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত যাতায়াত করতে পারতেন যাত্রীরা। তবে চলতি বছরের ২৫ জানুয়ারি যাত্রীদের জন্য উন্মুক্ত হয় পল্লবী স্টেশন। সেই ধারাবাহিকতায় চতুর্থ স্টেশন হিসেবে শনিবার (১৮ ফেব্রুয়ারি) যাত্রীসেবা শুরু করল উত্তরা সেন্টার স্টেশন।

এদিন সকাল থেকে পরিপূর্ণ উচ্ছ্বাস ও আনন্দ নিয়ে চালু হওয়া উত্তরা সেন্টার ব্যবহার করতে দেখা গেছে যাত্রীদের। সকাল সাড়ে ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে যাত্রা শুরু করে মাত্র এক থেকে দেড় মিনিটের মাথায় নতুন চালু হওয়া উত্তরা সেন্টার স্টেশনে পৌঁছায় ট্রেন। আগে থেকেই টিকিট কেটে অপেক্ষায় থাকা যাত্রীরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে উঠে পড়েন ট্রেনে। এরপর ট্রেন যাত্রা করে তার কাঙিক্ষত লক্ষ্যে।

এর আগে সকাল ৮টা ১০ মিনিটের দিকে খুলে দেয়া হয় স্টেশনটির গেট। যাত্রীরা সাবলীলভাবে সংগ্রহ করেন টিকিট। কেউ সংগ্রহ করেন প্রচলিত নিয়মে। আবার কেউ স্বয়ংক্রিয় মেশিনে। যেকোনো সমস্যায় সাহায্য নেন স্বেচ্ছাসেবীদের।


এ ক্যটাগরির আরো খবর..