× Banner
সর্বশেষ
ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩ লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু   

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
মাটি চাপায় শ্রমিকের মৃত্যু
নোয়াখালীর সোনাইমুড়ীতে মাটির নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শ্রমিক আহত হয়েছে।

নোয়াখালীর সোনাইমুড়ীতে মাটির নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শ্রমিক আহত হয়েছে। নিহত মো.আলী হোসেন (৩২) উপজেলার ৫নং অম্বরনগর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের অম্বরনগর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ৫নং অম্বরনগর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের অম্বরনগর গ্রামের চৌকিদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার অম্বরনগর গ্রামের ওসমান আলী চৌকিদার বাড়ির সামনে একটি ব্রীজের কাজ চলছিল। ওই ব্রীজে মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করত আলীসহ ৮-‌১০ জন শ্রমিক। গতকাল বৃহস্পতিবার তারা দুপুর ৩টার দিকে মাটি কাটার কাজ শেষে বাড়ি ফিরে যান।  এরপর সন্ধ্যার দিকে তারা ব্রিজের নিচ থেকে রডের টুকরো কুড়িয়ে নিতে আসে। ওই সময় উপর থেকে মাটি পড়ে চাপা পড়েন আলী। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশকে না জানিয়ে নিহত শ্রমিকের মরদেহ দাফন সম্পন্ন করা হয়।  তবে এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেনি।


এ ক্যটাগরির আরো খবর..