× Banner
সর্বশেষ
আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভরসা কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে সবুর সভাপতি, সাধারণ সম্পাদক বনি নির্বাচিত পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অর্থদণ্ড বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সিএজি মোঃ নূরুল ইসলামের অধিনস্থ বিভিন্ন কার্যালয় পরিদর্শন ২১ মে’র মধ্যে শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর কোরবানির চামড়া সংরক্ষণে প্রস্তুতি নেওয়ার আহ্বান বাণিজ্যমন্ত্রীর মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত এদেশে আমাদের অনন্য জাতীয় পরিচয় আমরা ‘বাংলাদেশি’ – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ইউনিক ই-মেইল আইডি পাচ্ছেন ৩৫ লাখ জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
ইউনিক ই-মেইল আইডি পাচ্ছেন ৩৫ লাখ জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

গুগল ওয়ার্কস্পেস ফর এডুকেশনের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ৩৫ লাখ শিক্ষার্থী পাচ্ছেন অফিশিয়াল ই-মেইল আইডি। আনলিমিডেট স্টোরেজ এ ই-মেইল আইডিতে একজন শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ টেক্সট, ডকুমেন্টস, ডিজিটাল কনটেন্ট সংরক্ষণের সুযোগ তৈরি হবে।

প্রাথমিক পর্যায়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ৩ লাখ ২৯ হাজার ৮৬ জন শিক্ষার্থীকে অফিসিয়াল ই-মেইল আইডি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে এই আইডি দেওয়া হবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেন, শিক্ষার্থীরা অফিসিয়াল ই-মেইল আইডির মাধ্যমে পাঠগ্রহণে নতুন দিগন্তের উন্মোচন করতে পারবে। ই-মেইল আইডিতে আনলিমিডেট স্টোরেজ থাকবে। এই আইডির মাধ্যমে তারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। একইসঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ টেক্সট, ডকুমেন্টস, ডিজিটাল কনটেন্ট সংরক্ষণের সুযোগ তৈরি হবে। একাডেমিক পাঠগ্রহণেও এই আইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নিজামউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম হাওলাদার উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..