× Banner
সর্বশেষ
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে – প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শিশুর মরদেহ উদ্ধার আটক-১ ঝিনাইদহে বাবা ও চাচার বিরুদ্ধে ভাই-বোনের সংবাদ সম্মেলন অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইদহে বিএনপির লিফলেট বিতরণ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্র- ছাত্রীদের বৃত্তি প্রদান করলেন কাজী সুফিয়া -মোতাহার কল্যাণ ট্রাস্ট পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভরসা কোটালীপাড়ায় সরকারিভাবে বোরো ধান ও  চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনে সবুর সভাপতি, সাধারণ সম্পাদক বনি নির্বাচিত পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অর্থদণ্ড বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষ্যে সিএজি মোঃ নূরুল ইসলামের অধিনস্থ বিভিন্ন কার্যালয় পরিদর্শন

পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি 

পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অর্থদণ্ড

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অর্থদণ্ড

খুলনার পাইকগাছার গদাইপুর গ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা করে জনভোগান্তি সৃষ্টির দায়ে এক খামারিকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত

বৃহস্পতিবার দুপুরে গদাইপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী।

​স্থানীয় সূত্রে জানা যায়, গদাইপুর গ্রামের ওই খামারি দীর্ঘদিন ধরে নিয়ম-নীতির তোয়াক্কা না করে বসতবাড়ির পাশে অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা করে আসছিলেন। খামারের বর্জ্য ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন পার্শ্ববর্তী বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হয়। ​​অভিযান চলাকালে দেখা যায়, খামারের বর্জ্য নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না থাকায় এলাকায় মারাত্মক পরিবেশ দূষণ ও মশার উপদ্রব সৃষ্টি হয়েছে। যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। এসব অপরাধের দায়ে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ওই খামারিকে নগদ অর্থদণ্ড প্রদান করা হয়।

​অভিযানকালে উপস্থিত ছিলেন ​মো. ফজলে রাব্বী, সহকারী কমিশনার (ভূমি)এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।​ স্যানিটারি ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, ​পাইকগাছা থানা পুলিশের সদস্য দল।

​এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফজলে রাব্বী জানান, “পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের ক্ষতি করে কোনো ব্যবসা পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” একই সাথে তিনি সকল খামারিকে স্বাস্থ্যবিধি মেনে এবং বর্জ্য ব্যবস্থাপনার সঠিক নিয়ম অনুসরণ করে খামার পরিচালনার আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..