× Banner
সর্বশেষ
যশোরের শার্শার বাগআঁচড়ায় ৫ ক্লিনিককে ৩০ হাজার টাকা জরিমানা আদায় দুর্বল এই রাষ্ট্রকে সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার -তথ্য ও সম্প্রচার মন্ত্রী হামের টিকাদান কর্মসূচিতে ১৫ লাখ সিরিঞ্জ দিচ্ছে ব্র্যাক – মাঠে থাকছেন ব্র্যাকের ২৪ হাজার স্বাস্থ্যসেবিকা মাদক কারিবারিকে ধরে পুলিশে দিলো ছাত্রদল নেতা সৌদি আরবে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রীর নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃত্যু প্রাইম ব্যাংকের সঙ্গে মা এন্টারপ্রাইজ ও এমআরএম ভেঞ্চারের চুক্তি স্বাক্ষর মিস-ইনফরমেশন ও ডিজ-ইনফরমেশন প্রতিরোধে কাজ করছে সরকার -তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি (ইমদাদুল হক)

পাইকগাছায় খুলনা জেলা রোভার মুট ২৩ এর উদ্বোধন

ACP
হালনাগাদ: বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
পাইকগাছায় খুলনা জেলা রোভার মুট ২৩ এর উদ্বোধন

চতুর্দশ খুলনা জেলা রোভার মুট- ২০২৩ এর উদ্ভোধনী অনুষ্ঠান বুধবার সকালে পাইকগাছা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর চেয়ারম্যান প্রফেসর মোঃ আহসান হাবীব রোভার মুট ২৩ এর উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ,পাইকগাছা পৌরসভার মেয়র জনাব মোঃ সেলিম জাহাঙ্গীর,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, শিহাবউদ্দিন ফিরোজ বুলু, পাইকগাছা থানার ওসি মোঃ জিয়াউর রহমান জিয়া সহ অন্যান্য নের্তৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও খুলনা জেলার বিভিন্ন স্কুল কলেজর রোভার স্কাউট। পাইকগাছায় ৫ দিন ব্যাপি চতুর্দশ খুলনা জেলা রোভার মুট উপলক্ষে পাইকগাছা সরকারি কলেজ মাঠে তাবু স্থাপন করা হয়েছে।

১৪ ফেব্রয়ারি মঙ্গলবার থেকে শুরু হওয়া রোভার মুট ১৮ ফেব্রয়ারি শনিবার সম্পন্ন হবে। ১৫ ফেব্রয়ারি আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান, সংগ্রহ ও প্রদর্শন, জানা অজানা, জীবন জীবনের জন্য, পি আর এস প্ল্যানিং, ক্যাম্প ফায়ার। ১৬ ফেব্রয়ারি ইয়ুথ পার্লামেন্ট, অদম্য রোভারিং, সাব ক্যাম্প, ক্যাম্প ফায়ার।

১৭ ফেব্রয়ারি অদম্য যাত্রা, প্রাক্তন রোভার পুনর্মিলনী, মহা তাঁবু জলসার মহড়া, মহা তাঁবু জলসা। ১৮ ফেব্রয়ারি সমাপনী অনুষ্ঠান। চতুর্দশ খুলনা জেলা রোভার মুট এর মুট চীফ শিকদার রুহুল আমীন জানান, জেলার ৪২টি দল রোভার মুটে অংশগ্রহণ করবে। ৭৫জন কর্মকর্তা এবং ২৫জন স্বেচ্ছাসেবক সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে।


এ ক্যটাগরির আরো খবর..