× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র–পাকিস্তান সম্পর্ক নিয়ে নতুন বিতর্ক: কৌশল নাকি ভুল হিসাব? উগ্রবাদী হামলার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ আজ ২৫ এপ্রিল শনিবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ এপ্রিল শনিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে – সমাজকল্যাণ মন্ত্রী থাইল্যান্ডে চিকিৎসাধীন জুলাই যোদ্ধাদের খোঁজ নিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম বাংলা নববর্ষ অসাম্প্রদায়িক চেতনা ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক – আসাদুল হাবিব দুলু বোয়ালমারীতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যেখানে অন্যায়, অবিচার ও দুর্নীতি থাকবে না – সমাজকল্যাণ মন্ত্রী সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি বিএসপির

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ এন এ রবিউল হাসান লিটন,

পঞ্চগড়ে ৯৫ বোতল ফেন্সিডিলসহ ২ জন আটক

ACP
হালনাগাদ: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
৯৫ বোতল ফেন্সিডিলসহ ২ জন আটক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ৯৫ বোতল ফেন্সিডিলসহ মোছাঃ পেয়ারা বেগম (২৬) ও মোঃ মনির হোসেন (৩২) নামের ২ জনকে আটক করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ। শনিবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া বালাবাড়ী গ্রামে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার এসআই তপন কুমার রায়ের নের্তৃত্বে সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৫ নং বুড়াবুড়ি ইউনিয়নের কালদাসপাড়া বালাবাড়ী গ্রামের মৃতঃ মেনহাজুল হকের ছেলে মোঃ রুহুল আমিন(৩০) বসত বাড়ির টিনের ঘরের খাটের নিচ থেকে বস্তাতে মোড়ানো ৯৫ বোতল ভারতীয় অবৈধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ রুহুল আমিন পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় মোঃ রুহুল আমিনের স্ত্রী মোছাঃ পেয়ারা বেগম ও দর্জিপাড়া এলাকার মোঃ বশিরের ছেলে মোঃ মনির হোসেনকে আটক করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ চৌধুরী ৯৫ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিদের আদালতে পাঠানো হবে।


এ ক্যটাগরির আরো খবর..