× Banner
সর্বশেষ
হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী সুখী-সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ইউরোপ সম্পর্ক আরও শক্তিশালী করতে নতুন অঙ্গীকার, বাণিজ্য ও বিনিয়োগে জোরদার বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  অপশাসন-দুর্নীতির জঞ্জাল দূর করার দায়িত্ব নিয়েছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে সরকার -বিমান মন্ত্রী নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে দেশের উন্নয়নে কাজ করাই সরকারের লক্ষ্য -স্থানীয় সরকার মন্ত্রী জুলাই শহিদদের চেতনায় সমৃদ্ধ গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

তেজগাঁওয়ে আগুনে পুড়লো শতাধিক টিনসেড ঘর

admin
হালনাগাদ: বুধবার, ৬ এপ্রিল, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকায় টিনসেড বাসায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার বিকাল পৌনে ছয়টার দিকে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যা সোয়া সাতটার দিকে আগুন নেভায়।

তেজগাঁওয়ের কুনিপাড়া এলাকার ওয়ার্ড কমিশনার শফিউল্লাহ শফি ঢাকাটাইমসকে জানান, আগুনে তিনটি টিনসেড বাড়ির শতাধিক ঘর পুড়ে গেছে। এর মধ্যে তার একটি বাড়ি ছিল। তিনি আরও জানান, টিনসেড ঘরগুলোর বেশিরভাগেই পোশাক শ্রমিকেরা ভাড়া থাকত। তারা আগুন লাগার সময় বাসার বাইরে থাকায় ক্ষতির পরিমাণ বেড়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..