× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক হলেন খন্দকার মাসুকুর রহমান দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন আয়কর রিটার্ন দাখিলের সময় বৃদ্ধির অনলাইন সিস্টেম চালু এনবিআরের ভূমিধস জয়ে চতুর্থবারের মতো বার্সেলোনার প্রেসিডেন্ট লাপোর্তা

তিন ঘণ্টা পর অবরোধ মুক্ত হলো শাহবাগ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজন মৃধা হত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় থেকে প্রায় তিন ঘণ্টা পর অবরোধ তুলে নিয়েছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

বিকেল সোয়া ৪টার দিকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। পরে সন্ধ্যা ৭টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধ চলাকালে সুজন হত্যার বিচারের দাবিতে গঠিত কমিটির আহ্বায়ক সৈকত কুমার রিপি বলেন, ‘সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

সুজনের বিরুদ্ধে ব্যালট বাক্স চুরি যে আভিযোগ উঠেছে, তা মিথ্যা ষড়যন্ত্রমূলক উল্লেখ করে তার পরিবারের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারেরও দাবি জানান তিনি।

গত ৩১ মার্চ দেশে দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে গুলির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুজন মৃধা নিহত হন। নিহত সুজনের বাড়ি মাদারীপুর সদর উপজেলার দুরাইল ইউনিয়নে।

ওই গুলির ঘটনায় অভিযুক্ত উপপরিদর্শক (এসআই) এনামুল ও কনস্টেবল মাসুদ ও হারুন অর-রশিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বিক্ষোভকারীরা।

মঙ্গলবার (০৫ এপ্রিল) সকাল ১১টায় একই দাবিতে শাহবাগ মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে বলেও জানান তারা।

 


এ ক্যটাগরির আরো খবর..