× Banner
সর্বশেষ
পুঁজিবাজারসহ আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে কাজ চলছে – অর্থমন্ত্রী হামের বিষয়ে তদন্ত কমিটি হবে – তথ্য উপদেষ্টা পুঁথিগত নয়, শিক্ষার্থীদের উদ্ভাবনী বিষয়ে মনোযোগ দিতে হবে – প্রধানমন্ত্রী আবারো উত্তপ্ত ঝিনাইদহের ফুরসন্দি ইউনিয়ন মহেশপুরে ফুফুর টাকা আত্মসাতে ভাতিজার ছিনতাই নাটক, গ্রেফতার-৩ বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি কোটালীপাড়ায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী সুকান্ত মেলা বেনাপোল সি এন্ড এফ এজেন্টস্ স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন-২০২৬: জয়ের পথে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ এর বনি- আসাদ- ফয়সাল উচ্চশিক্ষার রূপান্তরে জাতীয় কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সীমান্ত অভিযানে ৯,৯০০ পিস সাইপ্রোহেপ্টাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট উদ্ধার

ইরাকে পৃথক বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪

admin
হালনাগাদ: সোমবার, ৪ এপ্রিল, ২০১৬

ইরাকের বিভিন্ন এলাকায় পৃথক বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

সোমবার (০৪ এপ্রিল) দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, ইরাকের বাসরায় ৫জন, বাগদাদের উত্তরে অবস্থিত মাশাদদাহ শহরে পপুলার মোবিলাইজেশন ফোর্সের (পিএমএফ) গাড়ি বহরে হামলায় পাঁচজন, দেশটির উত্তরে অবস্থিত নিরাপত্তা চৌকিতে হামলায় পাঁচজন, বাগদাদের দক্ষিণে অবস্থিত একটি রেস্টুরেন্টের পাশে হামলায় ১৪ জন নিহত হয়েছেন।

এসব এলাকায় আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে বলে খবরে জানানো হয়েছে।

এছাড়া ইরাকের আল আনবার প্রদেশে গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন দেশটির দু’জন সামরিক কর্মকর্তা, আবু ঘরাইব জেলায় নিহত হয়েছেন দু’জন এবং বাগদাদের দক্ষিণে বোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেনেআরও একজন।

শিয়া মিলিশিয়া এবং দেশটির সামরিক বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে এ হামলাগুলো চালানো হয়।

এদিকে এসব ঘটনায় আহত কমপক্ষে ৬০ জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এক বিবৃতিতে হামলাগুলোর দায় স্বীকার করেছে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএস


এ ক্যটাগরির আরো খবর..