× Banner
সর্বশেষ
আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ: গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা দূর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের কণ্ঠস্বর: মধুখালীতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পিআইডি

মৌলভীবাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন পরিবেশমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
মৌলভীবাজারে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এক হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম এবং নারী শিক্ষা একাডেমির অধ্যাপক মোঃ হেলাল উদ্দিন।

মন্ত্রী এ অনুষ্ঠানে উপজেলার বেরেঙ্গা পুঞ্জি, পাল্লাতল পুঞ্জি, আগাড় পুঞ্জি, দুসুড়ি পুঞ্জিতে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বসবাসকারীদের জন্য সিঁড়ি নির্মাণ কাজের এবং বড়লেখা উপজেলার দক্ষিণ গ্রামতলা গ্রামে কৃষি জমির পানি নিষ্কাশন এবং কালভার্ট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে নিরলসভাবে কাজ করছে। শুধু সরকারিভাবেই নয়, দলীয়ভাবে এবং ব্যক্তিগতভাবেও মানুষের জন্য কাজ করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..