× Banner
সর্বশেষ
রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে – শিক্ষামন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক নবীগঞ্জ আলোকিত ব্যাচ ‘৯৫ সামাজিক সংগঠনের সদস্য আবদুল্লাহর অকাল মৃত্যুতে শোকসভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজান কবিরের জানাযা সম্পন্ন হয়েছে জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মাদক প্রতিরোধে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক ও টেকসই সমন্বিত উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জীবনমুখী ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর বর্তমান সরকার -প্রধানমন্ত্রী পরিবেশ সংকট মোকাবিলায় তরুণ প্রজন্মকে যুক্ত করার আহবান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

ছুটির আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার তাগিদ

admin
হালনাগাদ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টার ঃ ঈদ উপলক্ষে আগামি ২১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যায়ক্রমে পোশাকশ্রমিকদের ছুটি দিতে কারখানার মালিকদের প্রতি তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ঈদের সময়কার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আন্তমন্ত্রণালয় বৈঠক হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক কারখানার নিরাপত্তায় নিজ উদ্যোগে সিসিটিভি বসাতে মালিকদের প্রতি আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদে রাজধানীর জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ থাকবে। এ ছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতের সময় মহাসড়কে যাতে যানজট সৃষ্টি না হয় সে জন্য পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। ছাত্রদের ভ্যাটবিরোধী আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্রদের এ আন্দোলন যেন ধ্বংসাত্মক রূপ না নেয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ধৈর্যসহকারে পরিস্থিতি মোকাবিলা করতে বলা হয়েছে। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক (ডিজি), তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএর নেতাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..