× Banner
সর্বশেষ
জিয়া পরিবারের কাছে আমরা চিরঋণী: সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী পরিবেশমন্ত্রীর সাথে বিশ্বব্যাংক প্রতিনিধির সাক্ষাৎ কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করেছেন আইনমন্ত্রী গ্রাম আদালতকে জনপ্রিয় করতে তৃণমূল পর্যায়ে প্রচার কার্যক্রম জোরদারের তাগিদ দুর্গম পার্বত্য অঞ্চলে চালু হবে ওয়াটার অ্যাম্বুলেন্স – পার্বত্য মন্ত্রী প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বৈঠক শিক্ষামন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত ও মালয়েশিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়ন প্রতিনিধিদলের সাক্ষাৎ পুলিশ সদর দপ্তর পরিদর্শনে ‘এনডিসি কোর্স’র প্রশিক্ষণার্থী কর্মকর্তারা

ডেস্ক

প্লট জালিয়াতির দায়ে আমীর খসরুসহ  ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
dudok

হোটেল সারিনা নির্মাণের সময় প্লট জালিয়াতি ও পরিকল্পনা অমান্য করার অভিযোগে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে আজ দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করেছে।

দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন জানান, দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১- এর উপ-পরিচালক সেলিনা আক্তার বাদী হয়ে আজ মামলাটি করেন। পাঁচ জনের বিরুদ্ধে ৪০৯/১০৯/৪৬৭/৪৬৮/৪৭১ এবং ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়।

আসামিরা হলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, তার স্ত্রী তাহেরা খসরু আলম, শ্যালিকা সাবেরা সরওয়ার নীনা, তার স্বামী গোলাম সরওয়ার ও রাজউকের ভবন পরিদর্শক আওরঙ্গজেব নান্নু।

দুদক সচিব বলেন, ‘আসামিরা পরস্পর যোগসাজশে রাজউকের পরিকল্পনা অমান্য করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মালিকানাধীন বনানীর ১৭ নম্বর রোডে ২৭ নম্বর প্লটে ২২ তলা ভবন নির্মাণ করে এবং অধিকাংশ ফ্লোর দখল করে নেয়। তারা পাশের ২৫ নম্বর প্লটে ১৫ তলার পরিবর্তে ২১ তলা হোটেল সারিনা নির্মাণ করেছেন।’

মামলার নথি থেকে জানা যায়, আরো দু’জন মালিক সাবেরা সরওয়ার নীনা ও তার স্বামী গোলাম সারওয়ার থাকা সত্ত্বেও আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী পাঁচ তারকা হোটেলের মালিকানার তথ্য গোপন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..