× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৬ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল

ডেস্ক

জ্ঞানপাপী বুদ্ধিজীবীদের জন্য দেশের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২
sheikh selim

বাংলাদেশের অগ্রযাত্রা কিছু জ্ঞানপাপী বুদ্ধিজীবীদের জন্য ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে অভ্যর্থনা কমিটির আহ্বায়ক হিসেবে স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শেখ ফজলুল করিম সেলিম বলেন, তথাকথিত বুদ্ধিজীবীরা বলেন ভাষা আন্দোলনে আবার শেখ মুজিবের কী অবদান। অথচ বঙ্গবন্ধুই প্রথম ব্যক্তি, যিনি ভাষা আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন, আমরণ অনশন করেছিলেন। বঙ্গবন্ধু রাষ্ট্রভাষা বাংলার জন্য ছাত্রদের নিয়ে প্রথম থেকেই আন্দোলন করছিলেন। তিনি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ছাত্রদের নিয়ে সচিবালয়ের সামনে গিয়েছিলেন। বঙ্গবন্ধু সে সময় পুলিশের হাতে আহত হন।

তিনি বলেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দূরদর্শিতা, সৃষ্টিশীলতা ছিল অনেক বেশি। তিনি কোনো লোভ করতেন না, কখনও হঠকারী রাজনীতি করতেন না। বঙ্গবন্ধু অবস্থা বুঝে রাজনৈতিক কর্মসূচি দিতেন। তিনি স্কুল জীবন থেকেই কোনো অন্যায় মেনে নেননি।


এ ক্যটাগরির আরো খবর..