× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

ভিয়েতনামের নতুন প্রেসিডেন্ট ট্র্যান দাই কুয়াং

admin
হালনাগাদ: শনিবার, ২ এপ্রিল, ২০১৬

ভিয়েতনামে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাবেক জননিরাপত্তা মন্ত্রী ট্র্যান দাই কুয়াং (৫৯)।

শনিবার (২ এপ্রিল) দেশটির ১৩তম সংসদের ১১তম অধিবেশনে প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। এ নির্বাচনে ৪৮১ ভোটের মধ্যে ৪৫২ ভোট পেয়ে ট্র্যান দাই কুয়াং নির্বাচিত হন।

নির্বাচন প্রক্রিয়ার পরপরই শপথ নেন নতুন প্রেসিডেন্ট। এর আগে, ২০১১ সাল থেকে কুয়াং ভিয়েতনামের জননিরাপত্তা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) ভিয়েতনাম সংসদের নবনির্বাচিত সভানেত্রী এনগুয়েন থাই কিম এনগান প্রেসিডেন্ট পদের জন্য কুয়াংয়ের নাম প্রস্তাব করেন।

ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির (সিপিভিসিসি) ১২তম কেন্দ্রীয় কমিটির সদস্য কুয়াং দলটির ১২তম নীতি নির্ধারণী কমিটিরও সদস্য।

 


এ ক্যটাগরির আরো খবর..