× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ডেস্ক

প্রথম দিনই ২২৭ রানে অলআউট বাংলাদেশ

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০২২
bd test

মোমিনুল হকের হাফ-সেঞ্চুরির পরও ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন ৭৩ দশমিক ৫ ওভারে ২২৭ রানে অলআউট হয়েছে  স্বাগতিক বাংলাদেশ। সাবেক অধিনায়ক মোমিনুল ৮৪ আউট হন।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। দলকে ৮৯ বলে ৩৯ রানের সূচনা এনে দেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসান। ৪ বলের ব্যবধানে আউট হন দু’জন। দলীয় ৩৯ রানে  জাকির আউট হলে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

১৫তম ওভারের পঞ্চম বলে ১৫ রান করা জাকির শিকার হন ভারতীয়  পেসার জয়দেব উনাদকতের। ১৬তম ওভারের দ্বিতীয় বলে ব্যক্তিগত ২৪ রানে  শান্ত এলবিডব্লিউর  শিকার হন স্পিনার রবীচন্দ্রনের।
৩৯ রানে দুই উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ৭৬ বলে অবিচ্ছিন্ন ৪৩ রান তুলে প্রথম সেশন শেষ করেছিলেন মোমিনুল হক ও অধিনায়ক সাকিব আল হাসান।

তবে দ্বিতীয় সেশনের প্রথম বলেই পেসার উমেশ যাদবের বলে আউট হন ১৬ রান করা সাকিব। সাকিবের বিদায়ের পর মোমিনুলে সাথে বড় জুটি ইঙ্গিত দিয়েও আউট হন মুশফিকুর রহিম ও লিটন দাস। চতুর্থ উইকেট মুশফিকের সাথে ৪৮ ও পঞ্চম উইকেটে লিটনের সাথে ৪২ রান তুলেন মোমিনুল। মুশফিককে ব্যক্তিগত ২৬ রানে উনাদকত ও লিটনকে ২৫ রানে অশি^নের শিকার  হন।

তবে অন্য প্রান্ত  আগলে রেখে টেস্ট ক্যারিয়ারের ১৬তম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মোমিনুল। মোমিনুলে অর্ধশতকে ৫ উইকেটে ১৮৪ রান নিয়ে চা-বিরতিতে যায় বাংলাদেশ। মোমিনুল ৬৫ ও মিরাজ ৪ রানে অপরাজিত ছিলেন। শেষ সেশনে অশি^ন ও উমেশের বোলিং তোপে ৪৩ রানে শেষ ৫ উইকেট হারিয়ে গুটিয়ে যায় বাংলাদেশ।

ব্যক্তিগত ৮৪ রানে অশি^নের শিকার হন মোমিনুল। ১৫৭ বল খেলে ১২টি চার ও ১টি ছক্কা মারেন মোমিনুল। শেষ ব্যাটার খালেদকে শূন্যতে ফেরান অশ্বিন। মিরাজ ১৫, নুরুল ৬ ও তাসকিন ১ রান করে উমেশের শিকার হন। ভারতের অশ্বিন-উমেশ ৪টি করে উইকেট নেন।


এ ক্যটাগরির আরো খবর..