× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

ধামইরহাটে বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৪ জয়িতা নারীকে সংবর্ধনা

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২
জয়িতা নারীকে সংবর্ধনা

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেশনে বাংলাদেশ কার্যক্রমের আওতায় ৪ জয়িতা নারীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

৮ ডিসেম্বর সকাল সাড়ে ৯ টায় বিভিন্ন স্তরের নারী, ওয়ার্ল্ড ভিশন ও ব্র্যাকের পল্লী সামজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে ইউএনও আরিফুল ইসলামের সভাপতিত্বে জয়িতাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যার মো. আজাহার আলী, বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন,যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলম, ইসমাইল হোসেন মোস্তাক, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক আমজাদ, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধি শারমিন সুরভী, ব্র্যাকের কর্মকর্তা পিয়ারা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সবশেষে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী দক্ষিন চকযদু গ্রামরে মোছা. ছালেহা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চকহরিহরপুর গ্রামের বিথি নারী, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী মোছাঃ জান্নাতুন নাইম ও সমাজ উন্নয়ন অসামান্য অবদান রাখায় বাসুদেবপুর গ্রামের মোছাঃ শিরিনা খাতুনকে জয়িতা সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।


এ ক্যটাগরির আরো খবর..