× Banner
সর্বশেষ
নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলায় ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ পেলেন ড. আব্দুন নূর প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ভাড়ায় ছাড় উদ্বোধন, আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা – সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর, তাঁবুতে হাজীদের খোঁজ নিচ্ছেন ধর্মমন্ত্রী পাটুরিয়া ফেরিঘাটে অতিরিক্ত ভাড়া আদায় ও অনিয়মের দায়ে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ – নৌপরিবহন প্রতিমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু – আইনমন্ত্রী মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারে প্রশাসনের সহায়তা শ্যামনগরে ঈদুল আজহা উপলক্ষে কম আয়ের মানুষরা পাবে ১৪৮ মেট্রিক টনের উপর চাউল মাদারীপুরে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবাণির পশুরহাট, মলম পার্টির দৌড়াত্ম ঠেকাতে তৎপর পুলিশ

পিআইডি

পদ্মা সেতু নির্মাণের ফলে সংস্কৃতির স্বতঃস্ফূর্ত আদান-প্রদান ঘটবে -সংস্কৃতি প্রতিমন্ত্রী

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২
সংস্কৃতির স্বতঃস্ফূর্ত আদান-প্রদান

পদ্মা সেতু নির্মাণের ফলে এপার ওপারের মানুষের মধ্যে সংস্কৃতির স্বতঃস্ফূর্ত আদান-প্রদান ঘটবে। একইসঙ্গে দু’পারের মানুষের মধ্যে আত্মীয়তার বন্ধন ও যোগাযোগ বৃদ্ধি পাবে।  বলেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

আজ রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে জাতীয় জাদুঘর আয়োজিত ‘পূর্বাপরে পদ্মা সেতু: সাংস্কৃতিক পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা -২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঐতিহ্যিক সংস্কৃতির ভাণ্ডার বাংলার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জেলাগুলো। লোকসাহিত্য ও সংস্কৃতির অজস্র উপকরণ, আঙ্গিক এবং লোকপ্রিয় ধারা-উপধারা রয়েছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জনজীবনে। পদ্মা সেতুর সফল উন্মোচনের পর এখন দেয়া-নেয়া হবে দক্ষিণের সাথে উত্তরের, পশ্চিমের সাথে পূর্বের সংস্কৃতি চর্চার।

প্রতিমন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু নিয়ে কম ষড়যন্ত্র হয়নি। দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা প্রধানমন্ত্রী তথা দেশবাসীর এই স্বপ্নকে বিনষ্ট করার জন্য কত রকমের ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল। কত রকমের অপবাদ ছড়ানো হয়েছে। কিন্তু সত্য ও ন্যায়ের কাছে এসব আজ মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি বলেন, সকল ষড়যন্ত্র ছিন্ন করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে। পদ্মা সেতু এখন আর কোনো স্বপ্ন নয়, এটি এখন বাস্তব সত্য। এটি এখন বাংলাদেশের সবচেয়ে বড় ও আকর্ষণীয় স্থাপনা।

বাংলাদেশ জাতীয় জাদুঘর পর্ষদের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তৃতা করেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক খান মাহবুব। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের জনশিক্ষা বিভাগের কিপার ড. শিহাব শাহরিয়ার।

প্রতিমন্ত্রী এর আগে রাজধানীর বাংলা একাডেমির শহিদ মুক্তমঞ্চে বাংলা একাডেমির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২২ উদ্যাপন উপলক্ষ্যে প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক আয়োজনে প্রধান অতিথির বক্তৃতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..