× Banner
সর্বশেষ
আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব জনগণের দেখভাল করা – সংসদে প্রধানমন্ত্রী শ্যামনগরে নিবন্ধিত জেলেদের মাঝে চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন ২০২৭ সালে রূপপুর থেকে মিলবে ৪০ শতাংশ বিদ্যুৎ ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী তদন্ত কমিটি গঠন পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন, গেজেট প্রকাশ বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে গাইবান্ধায় সিএমএসএমই অর্থায়ন কর্মশালার আয়োজন জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি -তথ্য ও সম্প্রচার মন্ত্রী আলোকচিত্র হচ্ছে সময়ের দলিল – তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বাংলাদেশে উন্নত সোলার এনার্জি স্টোরেজ নিয়ে এলো হুয়াওয়ে

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

হিজাব আইন সংস্কারের ইঙ্গিত দিয়েছে ইরানের সরকার

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
হিজাব আইন সংস্কারের ইঙ্গিত

দুই মাসের হিজাববিরোধী আন্দোলনের পর হিজাব আইন সংস্কারের ইঙ্গিত দিয়েছে ইরানের সরকার।

আজ রোববার (৪ ডিসেম্বর) ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ জাফর মোন্তাজেরি জানিয়েছেন, হিজাব আইনে কোনও পরিবর্তন করা যায় কি না, তা যৌথভাবে খতিয়ে দেখছে আইন এবং বিচারবিভাগ। তবে হিজাব আইনে ঠিক কী ধরনের পরিবর্তন আনা হতে পারে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

মোন্তাজেরি জানান, সংসদের সাংস্কৃতিক কমিশনের সঙ্গে দেখা করেছেন দুই বিভাগের যৌথ প্রতিনিধি দল। হিজাব আইনে পরিবর্তনের বিষয়ে তাদের মধ্যে বিস্তারিত কথা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

জাতিসংঘ ও একাধিক মানবাধিকার সংস্থার দাবি, তিন মাসে পড়া সরকারবিরোধী বিক্ষোভ এরই মধ্যে ৩০০’র বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। ইরানের নীতি পুলিশের হেফাজতে ২২ বছর বয়সী কুর্দি নারী মাসা আমিনির মৃত্যু হয় সেপ্টেম্বরে। এরপর এ মাসের শেষদিকে ইরানের অসংখ্য শহরে হিজাববিরোধী বিক্ষোভের সূত্রপাত ঘটে।

পরে একপর্যায়ে তা সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভে রূপ নেয়। এতে সমাজের সর্বস্তরের মানুষ অংশ নিলে এবারের বিক্ষোভ ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর দেশটির মোল্লাতন্ত্রের বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়।


এ ক্যটাগরির আরো খবর..