× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্য থেকে চলে গেল যুক্তরাষ্ট্রের ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ফায়ার সার্ভিসের ই-ফায়ার লাইসেন্স চালু, ঘরে বসেই মিলবে সেবা বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ – সমাজকল্যাণ মন্ত্রী রাঙামাটিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুভ বুদ্ধপূর্ণিমা উদযাপিত ধর্ম ও মানুষের কল্যাণে বিশ্বাসীদের এক হওয়া দরকার – মির্জা ফখরুল দেশ গড়ার শ্রমিক হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান প্রধানমন্ত্রীর জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন – রাষ্ট্রপতি শ্রমিকের ন্যায্য মজুরি ২৫ হাজার টাকা করতে হবে: শেখ রফিকুল ইসলাম বাবলু গৌরনদীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল বেনাপোল স্থলবন্দরে মে দিবস উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদায় প্যাটি ডিউক!

admin
হালনাগাদ: বুধবার, ৩০ মার্চ, ২০১৬

চলে গেলেন অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী প্যাটি ডিউক। গতকাল মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের ইডাহো অঙ্গরাজ্যের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

হেলেন কিলারের ভূমিকায় ‘দ্য মিরাকেল ওয়ার্কার’ ছবিতে অভিনয়ের জন্য মাত্র ১৬ বছর বয়সে সেরা পার্শ্ব-অভিনেত্রী হিসেবে অস্কার জেতেন তিনি।

মাত্র সাত বছর বয়সেই শিশুশিল্পী হিসেবে প্যাটি ডিউক নামে অভিনয় জগতে আসেন। ষাটের দশকে টেলিভিশনের পর্দায় ‘প্যাটি ডিউক শো’ তাঁকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়।

টানা তিনটি মৌসুম ধরে চলে এ অনুষ্ঠান। সর্বশেষ ২০১৫ সালে ডিজনি চ্যানেলের একটি সিরিজে অভিনয় করেছিলেন তিনি।

কেবল একজন অভিনেত্রী নন, গায়িকা কিংবা লেখিকা হিসেবেও পরিচিতি ছিল তাঁর।

দুইবার গোল্ডেন গ্লোব ও তিনবার এমি জয়ের পাশাপাশি ২০০৪ থেকে হলিউডের ‘ওয়াক অব ফেমে’ অন্তর্ভুক্ত হয় তাঁর নাম।

বেশ কিছুদিন থেকেই তিনি বাই পোলার পার্সোনালিটি ডিজঅর্ডারে ভুগছিলেন বলে জানিয়েছেন তাঁর একজন মুখপাত্র।

 

 

 


এ ক্যটাগরির আরো খবর..