× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

ব্রাজিলে রৌসেফের জোট ছেড়ে যাচ্ছে পিএমডিবি

admin
হালনাগাদ: বুধবার, ৩০ মার্চ, ২০১৬

ব্রাজিলে রৌসেফের জোট ছেড়ে যাচ্ছে পিএমডিবি, রৌসেফের জোট ছেড়ে যাচ্ছে পিএমডিবি,(পিএমডিবি)।

দলটির শীর্ষ পর্যায়ের এক বৈঠকে জোট ছাড়ার সিদ্ধান্ত নেন এর নেতারা।

প্রেসিডেন্ট ডিলমা রৌসেফের মন্ত্রিসভায় পিএমডিবি’র পাঁচজন মন্ত্রী রয়েছেন। আর কংগ্রেসের নিম্নকক্ষে রয়েছেন ৬৯ জন সংসদ সদস্য।

পিএমডিবি জানিয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জোট ছাড়া নৈতিকতার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাজেই ক্ষমতাসীনদের কোনো অংশই থাকতে চায় না শীর্ষনেতৃত্ব। এ কারণে মন্ত্রী ও সংসদ সদস্যদের মধ্যে যারা ডিলমার সরকারের বিভিন্ন দায়িত্বে নিয়োজিত রয়েছেন, তাদের সবাইকে পদত্যাগ করতে বলা হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জোট ভেঙে যাওয়ায় প্রেসিডেন্টের অবস্থা আরো নাজুক হয়ে পড়লো। এখন অনাস্থা ঠেকাতে যেভাবেই হোক রৌসেফকে কংগ্রেসের নিম্নকক্ষের ৫১৩ সংসদ সদস্যের এক-তৃতীয়াংশের সমর্থন আদায় করতে হবে।

তবে বিশেষজ্ঞদের মত, ১৪ মাস আগে দ্বিতীয় দফায় প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করা রৌসেফ কিছুতেই এবার আর অনাস্থা ঠেকাতে পারবেন না। সেক্ষেত্রে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে পিএমডিবি’র নেতা মাইকেল টিমারকে দেখা যেতে পারে। বর্তমানে তিনি উপ-রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রৌসেফের শূণ্যস্থান তাৎক্ষণিক পূরণে তার চেয়ে ভালো বিকল্প আর নেই।


এ ক্যটাগরির আরো খবর..