× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক

টি১০ লিগে বাংলা টাইগার্সের স্পন্সর পারিম্যাচ নিউজ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ২০ নভেম্বর, ২০২২
বাংলা টাইগার্সের স্পন্সর

পুরো বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের জন্য খেলা, ই-র্টস ও বিনোদনের প্ল্যাটফর্ম হিসেবে খেলার সংবাদ ও দুর্দান্ত সব বিশ্লেষণ দেয় পারিম্যাচ নিউজ। প্ল্যাটফর্মটি সম্প্রতি আবুধাবি টি১০ লিগে বাংলা টাইগার্সের টাইটেল স্পন্সর হতে ১ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তি অনুযায়ী, টাইগারসের জার্সির সামনে ব্র্যান্ডটির লোগো প্রদর্শিত হবে।

আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) অনুমোদিত একমাত্র ১০ ওভারের ক্রিকেট লিগ হচ্ছে আবুধাবি টি১০ লিগ। আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এ লিগ দেখবেন বিশ্বের প্রায় ৪০ কোটি দর্শক। এ লিগ চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। এ লিগের সবগুলো খেলাই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। এবারের লিগে মরিসভিল স্যাম্প আর্মি ও নিউইয়র্ক স্ট্রাইকার নামে দুইটি নতুন দল সংযুক্ত হয়েছে।

 এছাড়া, লিগের বাকি দলগুলো হচ্ছে: বাংলা টাইগার্স, দিল্লী বুলস, টিম আবুধাবি, নর্দার্ন ওয়ারিয়র্স, ডেকান গ্ল্যাডিয়েটর্স এবং চেন্নাই ব্রেভস। গতবারের ফাইনালে দিল্লী বুলসের বিপরীতে বিজয়ী ডেকান গ্ল্যাডিয়েটর্স এবার নিজেদের জয়ের ধারা বজায় রাখতে চেষ্টা করবে।

বাংলা টাইগার্সের অধিনায়ক হতে যাচ্ছেন, ‘আইকন’ ক্রিকেটার সাকিব আল হাসান। তার সাথে থাকছেন বাঁহাতি পেইস বোলার মোহাম্মদ আমির, ব্যাটিংয়ে থাকছেন- এভিন লুইস, কলিন মুনরো ও হাজরাতুল্লাহ জাজাই। এই প্রতিযোগিতার অন্যতম পারফর্মিং টিম হচ্ছে বাংলা টাইগার্স, ফ্যানবেইজের বিচারে যাদের অবস্থান দ্বিতীয়তে। তার ওপর, এটি আবুধাবি টি১০ লিগের প্রথম বাংলাদেশি গ্লোবাল ক্রিকেট ফ্র্যাঞ্চাইসি।

টি২০ যেভাবে  দর্শকদের কাছে জনপ্রিয় হয়েছে ঠিক একইভাবে টি১০ ক্রিকেট টুর্নামেন্ট বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠছে। ইউরোপের মতো এই অঞ্চলেও খেলার জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে 

বাংলা টাইগার্স  সাকিব আল হাসান  মোহাম্মদ আমিরদের মতো বিশ্বমানের খেলোয়ারদের পারফরম্যান্স নিতান্তই ক্রীড়াপ্রেমীদের মন জয় করবে।


এ ক্যটাগরির আরো খবর..