× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫০টি দোকান পুড়ে গেছে 

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২
শর্ট সার্কিটের আগুনে পুড়ল ১৭ দোকান

পঞ্চগড় সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশতাধিক দোকানঘর পুড়ে গেছে। শুক্রবার গভীর রাতে পঞ্চগড় সদর বাজারের মুরগী হাটি, মুড়ি হাটি ও শুটকি হাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট (পঞ্চগড়, আটোয়ারি, বোদা ও তেতুলিয়া) প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে ব্যবসায়ীরা ধারণা করছেন।
জানা যায়, শুক্রবার ছুটির দিন থাকায় বাজারে লোকজন তেমন ছিল না। দ্রুত দোকান বন্ধ করে বাড়ি ফিরে যান ব্যবসায়ীরা। হঠাৎ রাতে পঞ্চগড় বাজারের উত্তর অংশে মুড়ি, মুরগি, শুটকি ও চুড়িপট্টিতে আগুন লাগে।
আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পঞ্চগড় ফায়ার সার্ভিস। আগুনের দাবদাহ বাড়তে থাকলে আরও তিনটি ইউনিট যুক্ত হয়। প্রায় এক ঘণ্টা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সহায়তায় পঞ্চগড় বাজারের ভয়াবহ এ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জরিপ করে দেখবো নির্দিষ্টভাবে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ধারণা করা হচ্ছে সর্ট সার্কিট থেকে দোকানগুলোতে আগুন লাগতে পারে। আমরা সব সময় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের পাশে রয়েছি।


এ ক্যটাগরির আরো খবর..