× Banner
সর্বশেষ
খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা – ডা. জোবাইদা রহমান আন্তর্জাতিক বাজারে তাঁত শিল্পকে প্রতিষ্ঠা করা হবে – পাটমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ৬ নারী পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার ঝিনাইদহে যুবক নিহতের ঘটনায় বাসে আগুন, প্রতিবাদে সড়ক অবরোধ শ্রমিকদের ঝিনাইদহে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন ও রিক্সা র‌্যালী শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান নারীকে মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় – রাষ্ট্রপতি জ্বালানি সিন্ডিকেট, পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে – জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান মির্জা আব্বাসের মানহানির অভিযোগ – নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে সমন জারি সরকার নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে – প্রধানমন্ত্রী

ডেস্ক

বিশ্ব নিউমোনিয়া দিবস আজ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ১২ নভেম্বর, ২০২২
বিশ্ব নিউমোনিয়া দিবস

আজ ১২ নভেম্বর পালিত হবে বিশ্ব নিউমোনিয়া দিবস। নিউমোনিয়া সম্পর্কে জনসচেতনতা বাড়াতে সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ  ১২ নভেম্বর পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস-২০২২। এ বছর দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে—‘নিউমোনিয়া এফেক্টস এভরিওয়ান’ অর্থাৎ ‘নিউমোনিয়া সবাইকে আক্রান্ত করে।’

বাংলাদেশে প্রতি হাজারে ৩৬১ জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়।প্রতিদিন গড়ে ৬৮ জন ও বছরে ২৪ হাজার ৮২০ শিশু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

এর মধ্যে পাঁচ বছরের নিচে মারা যাওয়া শিশুর প্রতি পাঁচ জনে এক জন নিউমোনিয়া বা ফুসফুসের সংক্রমণে মারা যায়। যা শতকরা হিসাবে ১৮ জন। এছাড়া জন্মের পাঁচ বছর শেষ হওয়ার আগেই প্রতি হাজারে আট জন শিশু নিউমোনিয়ায় মারা যায়।

২০০৯ সালে গ্লোবাল কোয়ালিশন দ্বারা শিশু নিউমোনিয়ার বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয়েছিল বিশ্ব নিউমোনিয়া দিবস। দ্য গ্লোবাল কোয়ালিশন অ্যাগেইনস্ট চাইল্ডহুড নিউমোনিয়া হল আন্তর্জাতিক, সরকারি, বেসরকারি এবং সম্প্রদায়-ভিত্তিক সংস্থা, গবেষণা ও অ্যাকাডেমিক প্রতিষ্ঠান, ফাউন্ডেশন এবং ব্যক্তিদের একটি নেটওয়ার্ক। যখন প্রথম বিশ্ব নিউমোনিয়া দিবস চালু করা হয়েছিল, তখন নিউমোনিয়া প্রতি বছর প্রায় ১.২ মিলিয়ন শিশু মারা গিয়েছিল ৷

দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করবে। সরকারি-বেসরকারি সব হাসপাতালের রেসপিরেটরি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল ও লাং ফাউন্ডেশন সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এ দিন সরকারি-বেসরকারি উদ্যোগে চিকিৎসক, নার্স ও রোগীদের নিয়ে র‌্যালি, আলোচনাসভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে।

সম্প্রতি ঢাকা শিশু হাসপাতাল ঘুরে দেখা যায়, শীতের শুরুতে ঠাণ্ডাজনিত রোগসহ নিউমোনিয়ার প্রকোপ বাড়ছে। বিশেষ করে হাসপাতালগুলোতে তীব্র নিউমোনিয়া আক্রান্ত শিশু রোগীর ভিড় দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, দেশে নিউমোনিয়া চিকিৎসায় সম্প্রসারিত টিকাসহ নানা কর্মসূচি থাকলেও বায়ুদূষণ, অসচেতনতা, নিরাপদ পানির সংকট ও অপুষ্টি এবং সঠিক পরিকল্পনার অভাবে ফুফফুস সংক্রমণজনিত রোগ নিউমোনিয়ার ঝুঁকি বাড়ছে।

এই ব্যাপারে ঢামেকের শিশু বিভাগের চিকিৎসক ডা. আল-জাবির বলেন, শীতের কারণে মৌসুমি রোগের প্রকোপ বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে শিশুদের যেন ঠান্ডা না লাগে সেদিকে নজর দিতে হবে। আর শিশুকে ধুলা-বালি, চুলার ধোঁয়া, মশার কয়েল এবং কল-কারখানার বিষাক্ত ধোঁয়া এড়িয়ে চলা প্রয়োজন। স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খেতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিউমোনিয়া রোগের ঝুঁকি অনেকাংশে কমে যায়।

তিনি বলেন, আমরা অনেকেই জানি না নিউমোনিয়া রোগের ভ্যাক্সিন বিদ্যমান। বিশেষ করে পাঁচ বছরের নিচে বা ৬৫ বছরের ওপরে বয়সিদের অথবা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের নিউমোনিয়া প্রতিরোধে ভ্যাক্সিন নেওয়া জরুরি। আর ধূমপান এবং মদ্যপান বন্ধ করতে হবে। কারণ, ধূমপান ফুসফুসের রোগ প্রতিরোধ করার ক্ষমতা ধ্বংস করে দেয়। ফলে সহজেই সংক্রমণ ঘটতে পারে এবং নিউমোনিয়া হতে পারে। ধূমপায়ীদের নিউমোনিয়া সহজেই জটিল আকার ধারণ করতে পারে।

গত বুধবার রাজধানীর মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশে (আইসিডিডিআর,বি) বিশ্ব নিউমোনিয়া দিবস উপলক্ষে এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বজুড়ে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুদের অত্যন্ত জটিল একটি সমস্যা রক্তে অক্সিজেনের ঘাটতি (হাইপক্সেমিয়া)। সারা বিশ্বে প্রতি বছর সাত কোটি ৩০ লাখ মারাত্মক অক্সিজেন ঘাটতিতে ভোগেন। যার মধ্যে শিশুই তিন কোটি ২০ লাখ। আর দেশের স্বাস্থ্যসেবা কেন্দ্রের অবকাঠামো অনুযায়ী মাধ্যমিক স্তরের স্বাস্থ্যসেবা কেন্দ্রে নিউমোনিয়া নিয়ে আসা শিশুর প্রায় ৪২ শতাংশই হাইপক্সেমিয়ায় ভোগে।

আইসিডিডিআর,বির মাতৃ ও শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী বিজ্ঞানী ড. আহমেদ এহসানুর রহমান বলেন, বৈশ্বিক লক্ষ্যমাত্রা অনুযায়ী আমাদের ২০২৫ সালের মধ্যে প্রতি এক হাজার জীবিত-জন্ম শিশুর মধ্যে মৃত্যুর সংখ্যা ৩-এ নামিয়ে আনতে হবে। আমরা গবেষণায় দেখেছি, দেশে প্রতি বছর এখনও এক হাজার জন্ম নেওয়া শিশুর মধ্যে পাঁচ বছর বয়সের আগেই ৩ শতাংশ শিশু নিউমোনিয়ায় মারা যায়। ফলে সেই লক্ষ্য অর্জন সম্ভব নয়।

নিউমোনিয়ার কারণ

নিউমোনিয়ার প্রধান কারণ হল ব্যাকটেরিয়া বা ভাইরাস। এই ব্যাকটেরিয়া নাক ও মুখ দিয়ে শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে যায়। যদি শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা শক্তিশালী হয়, তখন এই ব্যাকটেরিয়া শরীরে কোনও প্রভাব ফেলতে পারে না। কিন্তু যদি রোগ প্রতিরোধের ক্ষমতা দুর্বল, তখন এই ব্যাকটেরিয়া আঁকড়ে ধরে শরীরকে। তখন এই ব্যাকটেরিয়াগুলি একটি বা দুটি ফুসফুসের ওপরই প্রভাব ফেলে। কিন্তু এই রোগেরও কিছু উপসর্গ রয়েছে, যা এড়িয়ে গেলেই বিপত্তি। অবস্থার অবনতি ঘটলে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়।

নিউমোনিয়ার উপসর্গগুলি হল-

– মাত্রাতিরিক্ত জ্বর -বুকে ব্যাথা – বমি বমি ভাব বা বমি হওয়া – ডায়রিয়া – শ্বাস নিতে অসুবিধা হওয়া – ক্লান্তি এবং দুর্বলতা – কফ সহ কাশি ইত্যাদি।

যাদের মধ্যে নিউমোনিয়ার ঝুঁকি বেশি-

নিউমোনিয়ার ভাইরাসে যে কোনও বয়সের মানুষ আক্রান্ত হতে পারে। শিশু থকে বৃদ্ধ যে কোনও মানুষ এই রোগে আক্রান্ত হতে পারে। তবে ৬০ বছরের বেশি বয়সের মানুষ এবং ২ বছরের কম বয়সের শিশুদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এছাড়াও যাদের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা দুর্বল, যাদের শ্বাসযন্ত্র বা হৃদরোগের সমস্যা রয়েছে, কিংবা যাদের কোনও অস্ত্রোপচার করা হয়েছে, কেমোথেরাপি চলছে, এইডসের সমস্যা রয়েছে, তাদের মধ্যেই এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

কখন ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে

শ্বাসকষ্ট, বুকে ব্যথা, ১০২ বা তার বেশি জ্বর, ক্রমাগত কাশি, কফ ও শ্লেষ্মা, শ্লেষ্মা ঘন সবুজ বা হলুদ বর্ণের হলে, দেরি না করে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। প্রাথমিক অবস্থায় ওষুধের মাধ্যমে এই রোগ নিরাময় করা যায়। তবে অবস্থার অবনতি ঘটলে এই রোগে মৃত্যু অবধি হতে পারে।

কী কী সাবধানতা মেনে চলতে হবে

-নিয়মিত সাবান ও জল দিয়ে হাত ধুয়ে নিন। কিছু খাওয়া বা পান করার আগে অবশ্যই হাত ধোবেন।

-কাশি ও হাঁচির সময় রুমাল ব্যবহার করুন।

-রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে একটি স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলুন। স্বাস্থ্যকর খাবার খান এবং নিয়মিত যোগব্যায়াম ও শরীরচর্চা করুন।

-নিউমোনিয়া এবং ফ্লু প্রতিরোধের জন্য বেশ কিছু ভ্যাকসিন আছে, সেগুলি গ্রহণ করে এই রোগের ঝুঁকি এড়ানো যায়।

-ধূমপান করবেন না, এটি আপনার ফুসফুসের ওপর গুরুত্বর প্রভাব ফেলে।


এ ক্যটাগরির আরো খবর..